IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপি ও জামায়াতের মনোনয়ন বৈধ, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের বাতিল

রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপি ও জামায়াতের মনোনয়ন বৈধ, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের বাতিল

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এসব সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

জামায়াতে ইসলামী প্রার্থী

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. মো. আব্দুল বারীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার। হলফনামাসহ জমা দেওয়া সকল কাগজপত্র সঠিক থাকায় তাঁর মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়।

ডা. আব্দুল বারী একজন সৎ, শিক্ষিত ও সমাজসেবায় নিবেদিত ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত। দীর্ঘদিন ধরে মানবসেবা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করলেও তাঁর স্বচ্ছ ভাবমূর্তি ও জনকল্যাণমূলক চিন্তাভাবনা এলাকার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। মনোনয়ন বৈধ ঘোষণার খবরে জামায়াতে ইসলামী ও তাঁর সমর্থকদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা দেখা গেছে।

বিএনপি প্রার্থী

রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডি. এম. জিয়াউর রহমান জিয়ার মনোনয়নপত্রও যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আফিয়া আখতার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। মনোনয়ন বৈধ হওয়ার খবর এলাকায় পৌঁছালে বিএনপি নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ পায়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডি. এম. জিয়াউর রহমান জিয়া। তিনি বলেন, “আমি আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। প্রতিটি পাড়া-মহল্লা ও গ্রামে নেতা-কর্মীসহ সাধারণ মানুষের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। কোন এলাকায় কী উন্নয়ন প্রয়োজ তা আমার জানা।”

তিনি আরও বলেন, “আশা করি ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দল-মত নির্বিশেষে জনগণ আমাকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করবেন। নির্বাচিত হলে বাগমারাকে একটি মডেল বাগমারায় পরিণত করবো, ইনশাআল্লাহ।”

জাতীয় পার্টির প্রার্থী

জাতীয় পার্টি মনোনীত (লাঙ্গল প্রতীক) প্রার্থী ফজলুল হকের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি থাকায় বাতিল ঘোষণা করা হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থীঃ

একইভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী তাজুল ইসলামের মনোনয়নপত্রও তথ্য-উপাত্ত ও কাগজপত্র সঠিক না থাকায় বাতিল করা হয়েছে।

তবে বাতিল হওয়া দুই প্রার্থীই আইন অনুযায়ী মহামান্য হাইকোর্টে আপিল করার সুযোগ পাবেন বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার ও রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31