IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> মানুষের উপযোগী বাংলাদেশ গড়তে তারেক রহমান উদ্যোগী হবেন : সাবেক এমপি সিরাজুল ইসলাম

মানুষের উপযোগী বাংলাদেশ গড়তে তারেক রহমান উদ্যোগী হবেন : সাবেক এমপি সিরাজুল ইসলাম

ধূমকেতু প্রতিবেদক,ঈশ্বরদী : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়ে তোলা আদর্শিক বিএনপিকে আরও উজ্জীবিত করে কোটি কোটি মানুষের উপযোগী বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমান উদ্যোগী হবেন বলে প্রত্যাশা ব্যাক্ত করেছেন,বিএনপির কেন্দ্রিয় নেতা,পাবনা জেলা বিএনপির সাবেক সফল সভাপতি,সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার।

আজ রবিবার (১১জানুয়ারী) বিকেলে পাকশী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের পক্ষ থেকে রেলওয়ে আমতলা কেন্দ্রিয় শহীদ মিনার মাঠে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় আয়োজিত আলোচনা,স্মরণসভা ও দোয়া মাহফিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রত্যাশা ব্যাক্ত করেন।

পাকশী ইউপির সাবেক চেয়ারম্যান,বিএনপি নেতা জাকিউল ইসলামের সভাপতিত্বে ও কবীর আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির প্রবীননেতা আব্দুস সোবহান,উপজেলা বিএনপির সহসভাপতি আবুতালেব ফকির, সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু,সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর দুলাল,সহসংগঠনিক সম্পাদক এডভোকেট এটিএম,আব্দুস সাত্তার বিশ্বাস,মহিলা দলের সভাপতি সেলিনা ইসলাম,রওশনআরা বেবী,পলি বেগম,বিএনপিনেতা আক্তার মল্লিক, ,মোহাম্মদ আলী কাজল,রঞ্জু আহমেদ, হাসেম আলী মেম্বর,রঞ্জু মেম্বর,হিরোক সরদার, মোস্তাফিজুর রহমান নয়ন, আলহাজ্ব আকমল হোসেন,আলহাজ্ব আজি হক,বিশিষ্ট ব্যবসায়ী এম,মনসুর আলী ,ডপুটি কমান্ডার রফিকুল ইসলাম, রেল শ্রমিক দল নেতা সোহেল রানা,খন্দকার সোহেল,সুমন হোসেন,অলিভ ইসলাম,যুবদল নেতা শিশির আহমেদ,মঞ্জু হোসেন,ছাত্রদল নেতা সোহেল বিশ্বাস,নয়ন ইসলাম ও শফিক হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের বিএনপির পরিপূর্ণতা দানকারী ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু যদি পাঁচ আগস্টের আগে হতো তাহলে তাঁর দাফন যে কোথায় হতো সেটা কেবল আল্লাহ বলতে পারবেন। দেশ ও দেশের প্রতি ভালবাসা ও ত্যাগসহ নানা কারণেই বেগম খালেদা জিয়া যে সার্বজনিন নেতা ছিলেন, তাঁর শেস বিদায়ের জানাজা অনুষ্ঠানের মাধ্যমে প্রমাণিত হয়েছে। মহান আল্লাহ তায়ালা পাঁচ আগস্টে শেখ হাসিনাকে দেশ থেকে বিতারিত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসুরী বেগম খালেদা জিয়াকে অনেক বড় সম্মানে সম্মানিত করেছেন। দেশের কোটি কেটি মানুষ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ভারতসহ সার্কভুক্তদ দেশ,বাংলাদেশের প্রেসিডেন্টও শোক প্রকাশ করেছেন।

মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে সম্মান জানিয়ে তিনি বলেন,পৃথিবীর শ্রেষ্ঠতম সংবিধান মদিনা সনদ। সেই মদিনা সনদের আলোকে পৃথিবীর রাষ্ট্র সমূহকে বিনির্মাণ করতে পারলে ইসলামী উম্মাহ প্রতিষ্ঠিত হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31