IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> রাজনীতি >> নগরীর ২৭ ও ২১ নং ওয়ার্ডে বিএনপি প্রার্থী মিনুর নির্বাচনী প্রচারণা,নগরবাসীর নাগরিক সেবা নিশ্চিত করা হবে: মিনু

নগরীর ২৭ ও ২১ নং ওয়ার্ডে বিএনপি প্রার্থী মিনুর নির্বাচনী প্রচারণা,নগরবাসীর নাগরিক সেবা নিশ্চিত করা হবে: মিনু

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি এবং রাজশাহী-২ (সদর) আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী মহানগরবাসীর নাগরিক সেবা নিশ্চিত করা হবে। নগরবাসীর যাতে নাগরিক কোনো সেবা থেকে বঞ্চিত না হয় সেই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে। আমরা আগামি দিনে নগরবাসীর কাঙ্খিত সেবা নিয়ে কাজ করবো। গতকাল সোমবার নগরীর ২৭ নং ওয়ার্ডে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন তিনি।

মিনু আরো বলেন, “দীর্ঘদিন ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে বিএনপি কাজ করছে। তিনি আরও বলেন, “রাজশাহী মহানগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে হলে জনপ্রতিনিধিদের জনগণের পাশে থাকতে হবে। আমি নির্বাচিত হলে ২৭ নং ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।

রাজশাহী মহানগরীর ২৭ নং ওয়ার্ডে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টা থেকে ওয়ার্ডের ছোট বটতলা থেকে ককর্মসূচি শুরু করেন। দুপুর পর্যন্ত ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা, গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় এ গণসংযোগ চালানো হয়। এ সময় এমপি প্রার্থী মিনুর সঙ্গে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। ধানের শীষ প্রতীকের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে ২৭ নং ওয়ার্ড।

গণসংযোগে অংশ নেওয়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জানান, মিনু দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে আছেন। তাই সাধারণ মানুষের মধ্যে তাকে ঘিরে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

এ সময় ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। গণসংযোগ চলাকালে স্থানীয় বাসিন্দারাও প্রার্থীকে শুভেচ্ছা জানান এবং ভোটের মাধ্যমে পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন।

স্থানীয় এক ভোটার বলেন, “আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই যিনি কথা বলবেন না, কাজ করবেন। মিনুকে আমরা কাছ থেকে চিনি, তাই তার প্রতি আমাদের আস্থা আছে।” গণসংযোগ শেষে নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে প্রার্থী মিনু সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলন জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

নির্বাচনী প্রচারণায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি এড. ওয়ালিউল হক রানা, জিয়া পরিষদ নেতা প্রফেসর আখতার হোসেন, মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী, বোয়ালিয়া থানা বিএনপির (পুর্ব) সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রবিউল ইসলাম রবি, ২৭ নং ওয়ার্ড বিএনপি পুর্বের সভাপতি কমল, ২৭ নং ওয়ার্ড বিএনপি পশ্চিমের সভাপতি আক্তার, সাধারণ সম্পাদক রুবেলসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে, গতকাল রোববার বিকেলে নগরীর ২১ নং ওয়ার্ডে নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু। এ সময় মিনু ২১ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় ভোটারদের কাছে যান এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট ও দোয়া প্রার্থনা করেন। এই গণসংযোগে ২১ নং ওয়ার্ড বিএনপির ভাপপ্রাপ্ত সভাপতি মো. আসলাম, সাধারণ সম্পাদক কুদরতে খুদা মাহবুব ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল পরিমাণ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31