IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রানসিরাজগঞ্জে নবগঠিত সাংস্কৃতিক সংগঠন সিরাজগঞ্জ কালচার্স এর আত্মপ্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠাননন্দীগ্রামে দুই বালুবাহী ট্রাকের সংঘর্ষে চালক নিহতমহাদেবপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটকসয়দাবাদে চামড়া পোড়ানোর অবৈধ কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন,জরিমানা ৬০ হাজার টাকাপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> তারাগঞ্জে এক অসাধু ব্যবসায়ীর অতি মুনাফার লোভে এলপিজি গ্যাসের সংকট, দিশেহারা ক্রেতারা

তারাগঞ্জে এক অসাধু ব্যবসায়ীর অতি মুনাফার লোভে এলপিজি গ্যাসের সংকট, দিশেহারা ক্রেতারা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক,তারাগঞ্জ : দীর্ঘ দুই সপ্তাহ ধরে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ বাজারে একটি বিশেষ ব্যবসায়ী প্রতিষ্ঠান অতি মুনাফার লোভে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টি করে ১৩০৬ টাকা মূল্যের ১২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করছে ১৬৫০ থেকে ১৭২০ টাকা পর্যন্ত । এতে অস্বস্থিতে পড়েছে সাধারন গ্রহকরা। বেশি বিপাকে পড়েছেন এলাকার নিম্ন ও মধ্যবিত্ত সাধারণ মানুষ ও হোটেল ব্যবসায়ী সহ গ্যাস নির্ভর খাবার হোটেলের মালিকরা।

তারাগঞ্জ বাজারের খুচরা বিক্রেতা লাভলু মন্ডল বলেন, গ্যাস এখন আগের মত সরবরাহ নেই, তাই দাম একটু বেশি।

ক্রেতা রিয়াজুল করিম বলেন, গত কয়েক দিন যাবত শুনতেছি গ্যাসের সংকট চলছে। গ্যাসের দাম অনেক বেশি। গত সপ্তাহে আমি তারাগঞ্জ বাজারস্থ অনুপ ট্রেডাস থেকে একটি বসুন্ধরা গ্যাস কিনেছি ১৭’শ টাকা দরে।

ক্রেতা রফিকুল ইসলাম জানান আজ সকালে বাসায় রান্না করার সময় গ্যাস শেষ হয়ে যায়, এরপর আমি তারাগঞ্জ বাজারের থানা মোড়ের অনুপ ট্রেডার্স যাই এবং একটি যমুনা গ্যাস সিলিন্ডার চাইলে দোকানদার বলেন গ্যাস নেই, এরপর আমি গ্যাস না থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন অন্য জায়গায় দু-একটা আছে, এনে দিতে পারব কিন্তু দাম বেশি লাগবে। এরপর আমি তাকে ১২কেজি যমুনা এলপিজি গ্যাসের দাম জিজ্ঞেস করলে সে আমাকে ১৭৫০টাকা বলে, আমি বাধ্য হয়ে তার কাছ থেকে ১৭২০ দিয়ে একটি সিলিন্ডার কিনি, গ্যাস সিলিন্ডার কেনার রশিদ চাইলে তিনি রাগ দেখিয়ে বলেন রশিদ দেব না গ্যাস নিলে নেন না নিলে চলে যান।
এলপিজি গ্যাসের এই অস্বাভাবিক মূল্য নিয়ে এলাকায় জনমনে তীব্র অসন্তোষ বিরাজ করছে।

এ বিষয়ে রংপুরস্থ ভোক্তা অধিকার কর্মকর্তার কাছে ফোন দিলে তিনি বিষয়টি দেখছেন বলে জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাববর হোসেন বলেন, কেউ গ্যাস মজুদ করে সংকট তৈরী করলে ও অতিরিক্ত মূল্য রাখলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31