IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> গোদাগাড়ীতে জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় করেছে ধানের শীষের প্রার্থী শরীফ উদ্দীন

গোদাগাড়ীতে জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় করেছে ধানের শীষের প্রার্থী শরীফ উদ্দীন

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অকুতোভয় বীরত্ব প্রদর্শনকারী আহত ‘জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় করেছে রাজশাহী ১ (গোদাগাড়ী-তাানোর) আসনের ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আয়োজিত এই সভায় তিনি জুলাই বিপ্লবের আহত যোদ্ধাদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এটি কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং ত্যাগের প্রতি শ্রদ্ধা এবং সংগ্রামের প্রতি দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়।

মতবিনিময় সভায় মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন জুলাই যোদ্ধারা কোনো ব্যক্তি নন তাঁরা একটি আদর্শ। তাঁরা ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহসী নাম। আপনাদের ত্যাগ বৃথা যাবে না। এই দেশের প্রতিটি ইঞ্চি মাটিতে আপনাদের রক্তের ঋণ লেখা থাকবে।

আহত যোদ্ধাদের চিকিৎসা, পারিবারিক অবস্থা ও ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। তিনি দৃঢ়ভাবে আশ্বাস দেন যে, আগামী দিনে ক্ষমতার দাপট নয় বরং মানুষই হবে রাজনীতির মূল কেন্দ্রবিন্দু। অসহায় ও অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হবে তাঁর আগামীর রাজনীতির মূলনীতি।অধিকার রক্ষার নতুন লড়াই

সীমান্তে দেশের সার্বভৌমত্ব রক্ষায় জীবন উৎসর্গ করা এই সাবেক সেনাসদস্য এখন লড়ছেন মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে। তিনি উল্লেখ করেন, যতদিন মানুষের ভোটে ন্যায়, গণতন্ত্র ও মর্যাদা ফিরে না আসবে, ততদিন এই পথচলা থামবে না। উপস্থিত নেতাকর্মীরা এ সময় স্লোগান দেন ধানের শীষে ঐক্য, ধানের শীষে আশা, ধানের শীষেই মুক্তির ঠিকানা।” গোদাগাড়ী-তানোরের সাধারণ মানুষ ও আন্দোলনকারী যোদ্ধারা মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31