IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রানসিরাজগঞ্জে নবগঠিত সাংস্কৃতিক সংগঠন সিরাজগঞ্জ কালচার্স এর আত্মপ্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠাননন্দীগ্রামে দুই বালুবাহী ট্রাকের সংঘর্ষে চালক নিহতমহাদেবপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটকসয়দাবাদে চামড়া পোড়ানোর অবৈধ কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন,জরিমানা ৬০ হাজার টাকাপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ফুলবাড়ীতে বিএমডিএর ৪ গভীর নলকূপে তালা, অপারেটারদের অপসারণের অভিযোগ

ফুলবাড়ীতে বিএমডিএর ৪ গভীর নলকূপে তালা, অপারেটারদের অপসারণের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,ফুলবাড়ী : দিনাজপুর ফুলবাড়ী উপজেলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চারটি গভীর নলকূপ থেকে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত অপারেটারদের বের করে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় চলমান বোরো মৌসুমে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

অভিযোগকারী অপারেটাররা হলেন— কে এম মাহফুজুর রহমান, মোঃ মেহেদী হাসান, মুক্তাদির হাসান ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। তারা জানান, সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী দুই বছর আগে তারা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর অধীনে অপারেটার হিসেবে নিয়োগ পান। এরপর থেকে নিয়মিতভাবে কৃষকদের নিরবচ্ছিন্ন সেচসেবা দিয়ে আসছেন।

তাদের অভিযোগ, (২৩ ফেব্রুয়ারী) সোমবার দুপুরে ও সন্ধ্যায় শিবনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফুল আলম তার সহযোগী সৌরভ হোসেন সাগর, আব্দুল মমিন সোনা, নজরুল কবির রিপন, মোহাম্মদ ইউনুস ও রেজাউল সরকারকে সঙ্গে নিয়ে সেচ ঘরে প্রবেশ করেন। এ সময় অপারেটারদের লাগানো তালা ভেঙে লাইনম্যানের ব্যবহৃত সরঞ্জাম বাইরে ফেলে দেওয়া হয় এবং সেচ ঘরে নতুন তালা ঝুলিয়ে দেওয়া হয়।

অপারেটাররা দাবি করেন, তারা কোনো ধরনের ঝগড়া-বিবাদে জড়াননি। বিষয়টি সঙ্গে সঙ্গে বিএমডিএ’র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়। বর্তমানে সেচ পাম্পের মিটারে তাদের জমাকৃত অর্থ রয়েছে এবং তারা বৈধভাবে পাম্প পরিচালনা করে আসছিলেন বলেও জানান।

তারা আরও অভিযোগ করেন, গত ১৭ বছর ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বিভিন্নভাবে এসব গভীর নলকূপ থেকে অর্থ উত্তোলন করে আসছেন। সাম্প্রতিক নির্বাচনের পর আবারও একইভাবে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তারা।

এদিকে, চলমান বোরো মৌসুমে এ ধরনের জটিলতায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তারা সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী শামিম ইসলাম বলেন, তিনি মোবাইল ফোনে বিষয়টি জানতে পেরেছেন। তিনি বলেন, “আমাদের নিয়োগকৃত বৈধ অপারেটার ও লাইনম্যানকে গভীর নলকূপ ঘর থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে—এটি সম্পূর্ণ অযৌক্তিক ও আইনবিরোধী। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তবে এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য আশরাফুল (০১৭৫২৩২২৯৪৪) মুটো ফোনে কথা বলার চেষ্টা করা হলে তিনি কোন বক্তব্য দিবেন না বলে জানিয়ে দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31