IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> এমপিদের যে কঠিন হুশিয়ারি দিয়েছেন সেটা বললে অনেকে বিএনপি করতে চাইবে না : চাঁদ

এমপিদের যে কঠিন হুশিয়ারি দিয়েছেন সেটা বললে অনেকে বিএনপি করতে চাইবে না : চাঁদ

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় তেপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভীত বিশিষ্ট ১তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ও সংবর্ধনা অনুষ্ঠানে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন, শিক্ষার পাশাপাশি বাঘা ও চারঘাটে ছোট ছোট কারখানা স্থাপন করা হবে। এতে একদিকে যেমন বেকার সমস্যা দূর হবে অন্যদিকে দেশ অর্থনৈতিকভাবে সচল হবে।

ভবন ণির্মানে ঠিকাদারি প্রতিষ্ঠানকে শতভাগ সচ্ছতার সাথে টেকসই কাজ করার তাগিদ দিয়ে আবু সাইদ চাঁদ বলেন, সিডিউল মোতাবেক যেভাবে রড, সিমেন্ট ও অন্যান্য ণির্মান সামগ্রী ব্যবহার করার নিয়ম রয়েছে,সেইভাবে কাজ করবেন। ফাঁকিবাজি কাজ করলে বিল পাবেন না। যারা মূল ঠিকাদারের কাছ থেকে কমিশনে কাজ কিনেন। সেইসব কাজ ভালো হয়না। এখানে ইঞ্জিনিয়ার আছেন, ম্যানিজিং কমিটির লোক আছেন, প্রধান শিক্ষক আছেন তারা বিল্ডিংয়ের কাজ তদারকি করবেন। প্রয়োজনে ইউএনওকে জানাবেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলার বাজুবাঘা ইউনিয়নের তেপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ে ভিত্তিপ্রস্তর ও নব নির্বাচিত সংসদ সদস্যর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যকালে আবু সাইদ চাঁদ আরো বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এমপিদের যে কঠিন হুশিয়ারি দিয়েছেন সেটা বললে অনেকে বিএনপি করতে চাইবে না। সুতরাং অনিয়ম,দূর্নীতি, টেন্ডারবাজি,চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক, ইমু ও বিকাশ হ্যাকারদের কোনভাবেই ছাড় দেওয়া যাবে না।

নাটোরের লালপুরের পরে বাঘায় হ্যাকার প্রতারকের বিস্তার রোধে চাঁদ বলেন, বাঘা উপজেলার মধ্যে আড়পাড়া এলাকায় নাকি ঘরে ঘরে হ্যাকার রয়েছে। আজ থেকে এ এলাকায় ইমু ও বিকাশ হ্যাকারকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠান। দুই বছর জেল খাটলে এর প্রভাব কমবে।

ভুল পথে না চলার নির্দেশ দিয়ে নেতাকর্মীদের বলেন,প্রধান মন্ত্রীর নির্দেশনা মতে কোন খারাপ কাজের সাথে আপোষ নেই। কেই কোন খারাপ কাজের সুপারিশ আপনারা করবেন না। খারাপ কাজের সাথে আমার সন্তান জড়িত থাকলেও তাকেও ছাড় দেওয়া হবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাম্মী আক্তার। তিনি জানান,ভবন ণিমানে ব্যয় হবে ১ কোটি ৩৮ লক্ষ ৭৮ হাজার ২৪৪ টাকা।

বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড. ফিরোজ আহমেদ রঞ্জু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব, উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল হাসান বাবলু, বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম,জেলা ছাত্রদলের আহবায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, সদস্য সুরুজ্জামান, মোকলেছুর রহমান মুকুল, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন, আড়ানি পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক,বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাহার আলী, বাউসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাবেক সভাপতি প্রভাষক আনোয়ার হোসেন পলাশ, রেজাউল করিম বাদশা, রহিম উদ্দিন, প্রভাষক নবাব আলী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমান, জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, সহকারী প্রকৌশলী সুমন রানা, ঠিকাদার জমির উদ্দিন, উপজেলা যুবদলের নেতা শফিকুল ইসলাম শফি, বাজুবাঘা ইউনিয়ন যুবদলের সভাপতি ইমামুল হক, ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সান্টু আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক সেলিম সরকার, ছাত্রনেতা সৌরভ হোসেন, আমির হামজা মধু, প্রমুখ। ##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31