ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার গোপালহাটি তেল পাম্প সংলগ্ন এলাকায় ৮০ কেজি রং মিশ্রিত মাছ জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিস তানজিমুল ইসলাম।
২৮ ফেব্রুয়ারি বিকেল ৫ টার সময় মাছ বোঝা একটি ছোট ট্রাক গাড়ি থামিয়ে তেল নেওয়া সময় স্থানীয় ব্যক্তির লক্ষ্য করে দেখেন ট্রাকের পিছনের অংশে মাছের পাতিলে মেহেদী কালার রং দিয়ে বিদেশি মাছগুলোকে দেশী এবং ক্রেতাদের আকৃষ্ট করার জন্য রং ব্যবহার করা হচ্ছে। গাড়িতে থামিয়ে গাড়ির ভিতরে হাড়ি গুলোতে লক্ষ্য করে দেখা যায় ৭০ থেকে ৮০ কেজি শিং ও মাগুর মাছে রং মিশ্রিত করা হয়েছে।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, বেশ কয়েকদিন থেকে পুঠিয়া এবং তারাপুর বাজারে এই মাছ ব্যবসায়ীরা খুব সুন্দর রংয়ের দেশী মাগুর ও শিং মাছ বিক্রি করছে। আমাদের এলাকায় বেচাকেনা ভালো হয় তারা আজকে। আবার এসেছে মাছ বিক্রয়ের উদ্দেশ্যে।
কিন্তু পাম্পে তেল নেয়ার সময় আমার লক্ষ্য করে দেখি মাছের হাঁড়িতে রং মিশ্রিত করা হচ্ছে। এছাড়াও গাড়ির উপরে থাকা অন্য হাঁড়িতে
মাছে রং মিশ্রিত করা হয়েছে এবং আরো কিছু মাছে রং মিশ্রিত করা বাকি আছে। এমন অবস্থায় আমরা গাড়িটিকে আটকিয়ে থানাতে খবর দিলে থানা এবং উপজেলা মৎস্য অফিসার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে বিষয়টি সত্যতা পান। পরে মাছ ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেন এছাড়া মাছগুলো জব্দ করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান জানান, স্থানীয় বাসিন্দাদের তথ্যের ভিত্তিতে পুঠিয়া উপজেলার গোপালহাটি তেল পাম্পে রং মিশ্রিত মাছ জব্দ করা হয়। সেই সাথে মোবাইল কোটের মাধ্যমে মাছ ব্যবসায়ীদের ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও রং মিশ্রিত মাছগুলো জব্দ করা হয়।


