ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : রাজশাহী মহানগরীর ২নং ওয়ার্ডের মোল্লাপাড়ায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) রাজপাড়া থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুরাদ পারভেজ পিন্টুর বিশেষ উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয়। একইসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদ পারভেজ পিন্টু। ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজপাড়া থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ভূইয়া, ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলাম মতি ও সাধারণ সম্পাদক মঞ্জুর কাদের স্বপন, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সামিনুল ইসলাম কারিম, সাংগঠনিক সম্পাদক আকবর আলী ও সহ-সভাপতি মো. সাকলাইন।
এছাড়াও কাশিয়াডাঙ্গা থানা বিএনপি নেতা রফিকুল ইসলাম পিন্টু, কোর্ট কলেজ মহল্লা কমিটির সভাপতি বাবু, স্থানীয় নেতা সাজু, সোহেল, সালাম, মন্টু, জিন্না, সাহী, সাকিব এবং যুবদল নেতা রাসেল, লিটন, তুহিন, হামজা ও সাব্বিরসহ ওয়ার্ড ও থানার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।


