IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মেয়র তাপসের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা

মেয়র তাপসের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা করার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ডিএমপি গোয়েন্দা অফিস কম্পাউন্ডে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।

গ্রেপ্তারকৃতরা হলো, মো. জাকারিয়া ও মো. একরামুল হক ওরফে রাজু। এ সময় তাদের কাছ থেকে ফেসবুক ডিভাইস, একটি স্মার্ট ফোন ও টাকা লেনদেন করার কাজে ব্যবহৃত একটি বিকাশ একাউন্ট নাম্বারের সীম উদ্ধার করা হয়।

গত ১০ জানুয়ারি (রোববার) থেকে ধারাবাহিক অভিযানে রংপুর ও গাজীপুর জেলা হতে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিজেকে মেয়র পরিচয় দিয়ে বিভিন্ন লোকজনের কাছে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা দাবি করে। সেই টাকা বিকাশের মাধ্যমে গ্রহণ করে। পরে এ সংক্রান্তে শাহবাগ থানায় মামলা রুজু হয়।

তিনি বলেন, মামলার তদন্তে ডিবির সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ রংপুর ও গাজীপুর এলাকা থেকে দু’জনকে গ্রেপ্তার করে। জব্দকৃত মোবাইলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের নামে একটি ভুয়া ফেসবুক আইডি Shekh Fazle Noor Taposh লগইন অবস্থায় পাওয়া যায়।

ফেসবুক হ্যাক করে প্রতারণার ঘটনায় লালবাগ থানায় মামলার প্রসঙ্গে তিনি বলেন, একটি চক্র প্রথমে বিভিন্ন লোভনীয় অফার সম্বলিত ফিশিং লিংক তৈরি করে টার্গেট ফেসবুক আইডির ম্যাসেঞ্জারে (বিশেষ করে মহিলাদের) পাঠায়। টার্গেট ফেসবুক আইডিতে পাঠানো লিংকে ক্লিক করে লিংকে পাঠানো নির্দেশনা অনুযায়ী তথ্য প্রদান করা মাত্রই ভিকটিমের ফেসবুক আইডিটি এ চক্রের নিয়ন্ত্রণে চলে যায়। এরপর ভিকটিমের ফেসবুক আইডির বন্ধুদের ম্যাসেঞ্জারে নক করে তাদের কাছে বিভিন্ন অজুহাতে টাকা ধার চায় এবং টাকা পাঠানোর জন্য নিজের বিকাশ নাম্বার দেয়। এভাবে চক্রটি ফেসবুক আইডি হ্যাক করে ভিকটিমদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এ চক্রের এক সদস্যকে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশের জনগণের মধ্যে ফেসবুক ব্যবহারের প্রবণতা অনেক বেশি। ফেসবুক আইডি নিরাপদ রাখতে সুরক্ষিত পাসওয়ার্ড ব্যবহার ও পরিচিত ব্যক্তি ব্যতীত অপরিচিতদের পাঠানো ফ্রেন্ড রিকুয়েস্ট একসেপ্ট না করার জন্য অনুরোধ জানান পুলিশের এ গোয়েন্দা কর্মকর্তা।

গোয়েন্দা ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আশরাফ উল্লাহ জানান, গত ১০ জানুয়ারি ঠাকুরগাঁও জেলার রাণীশৈংকল থানা এলাকা হতে ফেসবুক হ্যাক করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ফেসবুক হ্যাকিং’র কাজে ব্যবহৃত একটি কম্পিউটার, বিকাশে টাকা সংগ্রহ এবং হ্যাকিং’র কাজে ব্যবহৃত ২টি স্মার্ট ফোন, বিভিন্ন অপারেটরের ৭টি সীম উদ্ধার করা হয়।

এ সংক্রান্তে গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে লালবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে বলে এ গোয়েন্দা কর্মকর্তা জানান।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অপরাধে মেয়রের এপিএস মনিরুল ইসলামের অভিযোগে ১ জানুয়ারি শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31