IMG-LOGO

শুক্রবার, ১৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে ২৪ ঘন্টায় লোডশেডিং ১৪ ঘন্টামহানগরীর মীরেরচক জামে মসজিদের ৬তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধনসিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যুকুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধনিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তারকুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নি*হ*ত ২পুঠিয়ায় মাদকের টাকা না দেওয়ায় দোকানদাকে হ*ত্যাফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহবিশ্বখ্যাত ‘টাইমস ম্যাগাজিন’-এর ১০০ প্রভাবশালীর তালিকায় অভিনেতা রণবীর‘ইরান চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্র ফের যুদ্ধ শুরু করতে প্রস্তুত’বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় জানালসেই ৩৯ শিক্ষার্থীরফরম পূরণ সম্পন্ন, দুশ্চিন্তা কাটলো এসএসসি পরীক্ষারমান্দায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনাবাগমারায় অবৈধ পুকুর খনন ও মাটি বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ এস্কেভেটর অকেজোমান্দায় নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইউএনও’র
Home >> টপ নিউজ >> রাজশাহী >> মহানগরীর মীরেরচক জামে মসজিদের ৬তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন

মহানগরীর মীরেরচক জামে মসজিদের ৬তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর অন্যতম ঐতিহ্যবাহী ১২৭ বছরের পুরাতন মীরেরচক জামে মসজিদ পুরাতন ভবনের স্থানে ৬তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণের শুভ সূচনা উপলক্ষে শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মীরেরচক জামে মসজিদ কমিটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এরশাদ আলী ঈশা।

অনুষ্ঠানে বক্তারা মীরেরচক জামে মসজিদ ৬তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে নির্মাণ কাজের সূচনা করা হয়। ৬তলা বিশিষ্ট নতুন মসজিদ ভবন নির্মিত হলে মুসল্লিদের জন্য নামাজ আদায়সহ ধর্মীয় কার্যক্রম পরিচালনায় সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ। অনুষ্ঠানে মীরেরচক জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল আলম চৌধুরী, সহ-সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মকলেসুর রহমান বকুলসহ মসজিদ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রিংকু, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আশরাফ জামাল আব্বু, ২৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ারুল আমিন আযব, ২৭ নং ওয়ার্ড পশ্চিম বিএনপির সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক লিয়াকত আলী রুবেল, ২৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিটন আলী, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রঞ্জু, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আখতারুজ্জামান ট্যানি, ২৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসলাম শাহ, ২৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক মো. তারেক, জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের কার্যনির্বাহী সদস্য ফয়সাল আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031