IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> কল্যাণমূখি কাজে সরকার সার্বিক সহযোগিতা করবে: এমপি চাদ

কল্যাণমূখি কাজে সরকার সার্বিক সহযোগিতা করবে: এমপি চাদ

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজশাহী-৬(চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাদ বলেছেন অনাথ শিশু ও বৃদ্ধরা আমাদের কারো না কারো পরিবারের একজন। নানান কারণে তাদের অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমে থাকতে হয়| তারা আমাদের বাইরের কেউ নন। আমি তাদের পাশে থেকে কল্যাণমূখি কাজে সরকারের সহায়তায় সার্বিক সহযোগিতা করবো।

বৃহস্পতিবার (২৩-০৪-২০২৬) সকাল ১১ টায় খুলনার সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক রাজশাহীর বাঘা উপজেলায় সরেরহাট কল্যাণী শিশু সদন ও মমতাজ- আজিজ বৃদ্ধা নিকতনের অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমের জন্য খাবার ঘর (ডাইনিং রুম) এর ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন।এসময় তিনি সরকারের উন্নয়নমূলক কাজে অংশ গ্রহন করে সহয়োগিতার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যকালে ফাউন্ডেশন এর সাধারন সম্পাদক শামছুল আলম বলেন, এতিম-সুবিধাবঞ্চিত শিশু ও বৃদ্ধদের নিরাপদে বসবাস করার জন্য সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক ২০২৪ সালে তৃতীয় তলা ভবন নির্মাণ করা হয়েছে| প্রতি তলায় দুই পার্শে ওয়াসরুম সহ নামাজের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। এছাড়াও চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হয়েছে| সপ্তাহের দুই দিন-শুক্রবার ও শনিবার দুইজন এমবিবিএস চিকিৎসক এর মাধ্যমে চিকিৎসা সেবা সহ বিনামূল্যে ঔষধ দেওয়া হয়।

রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দীন আহমেদ শামীম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি সাইদুর রহমান| অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গড়গড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদ করিম টিপু| উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সামশুদ্দিন সমেশ ডাক্তার এর সহধর্মিণী মেহেরুন্নেছা,উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু,বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব &দুল লতিফ মিঞা, বিএনপি নেতা মুখলেছুর রহমান, সুরুজ্জামান সুরুজ, জালাল উদ্দীন, শফিকুল ইসলাম, আব্দুল লতিব, আফাজ উদ্দীন, আসলাম আলী,আব্দুল কুদ্দুস,শামসুল হক,ও আব্দুল হামিদ,সুব্রত কুমার সহ প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ব্যক্তি বর্গ।

জানা যায়,প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রয়াত সামশুদ্দিন সমেশ ডাক্তার প্রতিষ্ঠান গড়তে গিয়ে নানা বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে তাকে| তবুও হাল না ছেড়ে স্ত্রীর ও বিশিষ্টজনদের সহযোগিতায় প্রতিষ্ঠানটি গড়ে তুলতে সক্ষম হযেছেন।

প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক আল মাহমুদ কমল জানান,বর্তমানে এতিম ও সুবিধা বঞ্চিত ১০৭জন শিশু এবং ২৬জন বয়োবৃদ্ধ(পুরুষ-মহিলা) রয়েছে। ##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31