IMG-LOGO

সোমবার, ৪ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ২ নারী আসামী ১০ লিটার মদসহ গ্রেফতারগোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ডউন্নত কৃষি প্রযুক্তিতে খাদ্য উৎপাদন বাড়াতে ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালাতারাগঞ্জে মেসার্স আর,বি ফিলিং স্টেশনে অভিযান: ১৩০ লিটার পেট্রোল জব্দ, জরিমানাফুলবাড়ীতে স্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিবাদে স্বামীর পাল্টা সংবাদ সম্মেলননিয়ামতপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সুবর্ন নাগরিক পরিচয়পত্র বিতরণনবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠবে রুয়েট : ৯ মে ওরিয়েন্টেশনমুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিক কমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছাসিংড়ায় মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করল স্ত্রী-ছেলেতামিলনাড়ুতে এগিয়ে রয়েছে অভিনেতা থালাপতি বিজয়ের দল‘তুমি আমার জীবনে সেরা জিনিস, শান্তিতে থেকো লাকি’স্নাতক পাসে নিয়োগ দেবে ডিজিকনবাউয়েটে গবেষণা ও প্রকাশনার মাধ্যমে একাডেমিক উৎকর্ষতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিতহরমুজ প্রণালিতে নতুন অভিযান শুরুর ঘোষণা ডোনাল্ড ট্রাম্পেরনিষিদ্ধ ছাত্রলীগের গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১৪
Home >> টপ নিউজ >> রাজশাহী >> গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে মুরসালিন (১৯) নামে এক যুবককে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে এই দণ্ডাদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত মুরসালিন গোদাগাড়ী পৌর এলাকার বুজরুকপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এলাকায় মাদক সেবনের অভিযোগের ভিত্তিতে সোমবার গোদাগাড়ী থানা পুলিশের সহযোগিতায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন গোদাগাড়ী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম।

অভিযান চলাকালে ঘটনাস্থলে মাদক সেবনের সত্যতা পাওয়া যায় এবং উপস্থিত সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করা হয়। অভিযুক্ত যুবক নিজের অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে তাৎক্ষণিক ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম বলেন, “মাদকের মরণ নেশা সমাজ ও পরিবারকে ধ্বংস করছে। মাদক নির্মূলে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। সামাজিক শান্তি বজায় রাখতে এবং মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

অপরাধের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই।”সাজা ঘোষণার পরপরই দণ্ডপ্রাপ্ত যুবককে পুলিশি হেফাজতে নেওয়া হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930