IMG-LOGO

মঙ্গলবার, ৫ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিতরাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারস্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন উপদেষ্টা জাহেদ উর রহমাননায়ক থেকে রাজনীতিতে বিজয়ের নতুন অধ্যায়নুসরাত তাবাসসুমকে এমপি নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই’চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ২১ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন’ করার হুমকি ডনাল্ড ট্রাম্পেরহরমুজ খুলতে ১৫ হাজার মার্কিন সেনা ও ১০০ বিমানআগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ড্রেনপরিষ্কারকরণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসকরাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১: বিক্ষুব্ধ জনতার ২টি ট্রাকে অগ্নিসংযোগ, সাংবাদিকের ওপর হামলাবিদেশে চাকরির প্রলোভনে প্রতারণা: দুর্গাপুরে তিন দালালের বিরুদ্ধে অভিযোগ, নিঃস্ব পরিবারবাগমারায় রাতের অভিযানে অবৈধ পুকুর খনন বন্ধে কঠোর অবস্থান প্রশাসনেরআসামে হ্যাটট্রিক জয়ী বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্তর‘সংরক্ষিত আসনের এমপিরা সংসদে যথাযথ ভূমিকা পালন করবেন’
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে চন্দ্রিমা থানা, মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং বোয়ালিয়া থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- চন্দ্রিমা থানার বালানগর গ্রামের মৃত চাঁন মোহাম্মদের ছেলে মো: শরিফুল ইসলাম (৪১), যিনি সেরু ও কেরু নামে পরিচিত; একই থানার ললিতাহার গ্রামের মো: আলেফ শেখের ছেলে মো: গোলাম মোস্তফা (৪৮); দামকুড়া থানার হরিপুর খড়িয়ারধার গ্রামের মো: আবুল হোসেনের ছেলে মো: সাকিম হোসেন (৪২); বোয়ালিয়া থানার সাগরপাড়া গ্রামের মো: আব্দুর রহিমের ছেলে মো: রাফি আহম্মেদ (২৮); এবং একই থানার খরবোনা নদীরধার গ্রামের মাসুম আলীর ছেলে মো: সোহান আলী (২৪)। সকল আসামিই রাজশাহী মহানগরীর বাসিন্দা।

গতকাল ৪ মে ২০২৬ তারিখ বিকাল আনুমানিক সোয়া ৫টার দিকে চন্দ্রিমা থানার বালানগর এলাকা থেকে কেরু ও মোস্তফাকে আটক করা হয়। একই তারিখ রাত আনুমানিক সোয়া ১০টার দিকে দামকুড়া থানার হরিপুর খড়িয়ারধার এলাকা থেকে সাকিমকে আটক করা হয়। এর আগে গত ৩ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক সোয়া ১১টার দিকে বোয়ালিয়া থানার অলকার এলাকা থেকে রাফিকে আটক করা হয়। এছাড়া, গতকাল ৪ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বোয়ালিয়া থানার খরবোনা নদীরধার বটতলা এলাকা থেকে সোহানকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ ও ব্যাগ তল্লাশি করে মোট ৫ লিটার দেশীয় চোলাই মদ, ১৫ পিস ট্যাপেন্টাডল এবং ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি কেরু (৪১)-এর বিরুদ্ধে আরএমপি’র চন্দ্রিমা থানায় ৩ টি মাদক মামলা চলমান রয়েছে। অপরদিকে, অপর আসামি সাকিম (৪২)-এর বিরুদ্ধে আরএমপি’র দামকুড়া থানায় ৪ টি মাদক মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930