IMG-LOGO

বুধবার, ২৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্পবগুড়া স্বাচিপের সভাপতি ডা. সামির হোসেন মিশু গ্রেপ্তারছয় বিশ্বকাপে গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদোর নতুন বিশ্বরেকর্ডজলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সমন্বিত সহায়তা চান প্রধানমন্ত্রী তারেক রহমানবিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ‘সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই’তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যুবাগমারায় অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৩ ভেকু মেশিন অকেজো,দুইজনকে কারাদণ্ডতারাগঞ্জে আলোচিত শিশু সানজিদা হত্যার প্রধান আসামি গ্রেফতারতানোরে অর্কিড স্কুল এন্ড কলেজে ফল উৎসব অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার ১মান্দায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভারাজশাহী জেলা পরিষদ প্রশাসককে চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শুভেচ্ছা স্মারক প্রদানমোহনপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে রায়ঘাটি ইউপি’র স্বতঃস্ফূর্ত অংশগ্রহণগোমস্তাপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বিএনপি নেতাকর্মীদের জনগণের সাথে কাজ করতে হবে : এমপি মোস্তাফিজুর রহমান

বিএনপি নেতাকর্মীদের জনগণের সাথে কাজ করতে হবে : এমপি মোস্তাফিজুর রহমান

ধূমকেতু প্রতিবেদক,পোরশা : বিএনপি নেতাকর্মীদের জনগণের সাথে একযোগে কাজ করতে হবে। কারও বিরুদ্ধে কোন অভিযোগ যেন না হয়। ত্যাগী নেতাকর্মীদের মুল্যায়ন করা হবে। শহীদ জিয়ার রেখে যাওয়া সংগঠন নিয়ে আমরা রাজনীতি করছি। শহীদ জিয়ার মতই আমাদের কাজ করতে হবে। আগামী স্থানীয় নির্বাচন গুলিতে একযোগে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মোতাবেক কাজ করতে হবে। মানুষ আমাদের দিকে তাকিয়ে আছেন।

বুধবার সন্ধায় উপজেলা পরিষদ মিলনায়তনে নওগাঁর পোরশা উপজেলা বিএনপি ও এর অংগ সংগঠনের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দানকালে কথাগুলি বলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। তিনি আরো বলেন, আওয়ামীলীগ বিএনপির বিরুদ্ধে অতীতে ষড়যন্ত্র করেছে। এখন করছেন। বর্তমান সময়ে জামায়াতও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সুতরাং নেতাকর্মীদের সজাগ থাকতে হবে এবং একযোগে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেন সুফি শাহ্। উপজেলা বিএনপির প্রচার সম্পাদক রফিকুল ইসলাম গামা, যুবদল নেতা আব্দুল জব্বার, আব্দুর রাকিব, আবুল কালাম আজাদ, ছাত্রদল নেতা হারুন অর রশিদ বক্তব্য রাখেন। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবউল হোসেন বাবু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে ৫০ হাজার টাকা বিতরণ, ইউএনও রাকিবুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং বৃষ্টি ও উজানের ঢলে ডুবে যাওয়া এলাকা পরিদর্শন করেন।

এসময় তিনি ১৬বিজিবি নিতপুর বিওপি সদস্যদের সাথে সীমান্তে সতর্কতার সাথে কাজ করার জন্য বলেন। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031