IMG-LOGO

মঙ্গলবার, ১২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা, দুই বাংলাদেশি নিহতবাঘা থানার সীমান্ত পেরিয়ে কুষ্টিয়ায় ৬ মালিকের ১৭৬ গরু, উদ্ধার করলো তিন থানার পুলিশকুষ্টিয়ায় নির্মাণাধীন ড্রেনে ডুবে শিশুর মৃত্যুএকনেকে অনুমোদনের অপেক্ষায়, পদ্মা ব্যারাজে ৩৩ হাজার কোটি টাকার প্রকল্পভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়, সতর্ক বিজিবি : স্বরাষ্ট্রমন্ত্রীত্রিশালে ট্রেনের ইঞ্জিনে আগুন, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ‘মেগা প্রকল্পের ঋণের বোঝা এখন দেশের ২০ কোটি মানুষের ওপর’নাবিল গ্রুপের বর্জ্যে অতিষ্ঠ জনজীবন, সচিব বরাবর লিখিত অভিযোগনিয়ামতপুরের দুটি সড়কের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন মোস্তাফিজুর রহমান এমপিরাণীনগরে মাদকসেবীর জেল-জরিমানারাণীনগরে দোকানের প্রায় সাত লাখটাকার মালামাল চুরিঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধের দাবিতে আদালতের দ্বারস্থ অভিনেত্রী জয়া‘দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার’সাবেক কাউন্সিলর বেলাল আহম্মেদের মাতার জানাযা নামাজ অনুষ্ঠিতহামলা ও মামলায় জর্জরিত পরিবার, প্রতিনিয়তই হুমকিতে আতংকে বাড়ী ছাড়া অভিযোগ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘা থানার সীমান্ত পেরিয়ে কুষ্টিয়ায় ৬ মালিকের ১৭৬ গরু, উদ্ধার করলো তিন থানার পুলিশ

বাঘা থানার সীমান্ত পেরিয়ে কুষ্টিয়ায় ৬ মালিকের ১৭৬ গরু, উদ্ধার করলো তিন থানার পুলিশ

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা থানা সীমানা পার হয়ে কুষ্টিয়ার দৌলতপুর সীমানায় চলে যাওয়া ১৭৬টি গরু উদ্ধার করেছে পুলিশ। গতকাল(১১মে) বিকাল সাড়ে ৫টার দিকে বাঘা, লালপুর ও দৌলতপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে গরুগুলো উদ্ধার করে। পরে মালিকদের নিকট হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বাঘা উপজেলার চরাঞ্চলের পলাশী ফতেপুর গ্রামের ৬ জন খামারির ১৭৬টি গরু চরতে চরতে বাঘা থানা সীমানা পেরিয়ে কুষ্টিয়ার দৌলতপুর থানা এলাকায় চলে যায়। সেখানকার কতিপয় লোকজন গরুগুলো নিজের দাবি করে আটকে দেয়। পরে পুলিশের শরানাপন্ন হলে তিন থানার পুলিশ সমš^য় করে বিকাল সাড়ে ৫টার দিকে ওই সীমান্ত এলাকা থেকে গরুগুলো উদ্ধার করে।

উদ্ধার হওয়া ১৭৬টি গরুর মালিক ৬ জনই বাঘা থানার চর এলাকার পলাশী ফতেপুর গ্রামের বাসিন্দা| মালিকরা হলেন- শওকত খামারু(৮০টি),জামাল খামারু(২৭টি), আসাদুল হক(১৬টি),আনারুল প্রামানিক(২০টি),জনি প্রামানিক২০টি),কামাল খামারু (১৩টি)।

বাঘা থানার সহকারি পরিদর্শক(এসআই) এনামুল হক জানান,গরুগুলো যারা নিজের বলে আটকে দিয়েছিল,তারা অভিযানের খবর পেয়ে গুরু রেখে চলে যায়। যার কারণে তাদের সনাক্ত করা যায়নি।
গরু ফেরত পেয়ে খামারি শওকত খামারু সহ অন্য মালিকরা বলেন, “চরে গরু চরাতে গিয়ে সীমানা পার হয়ে গিয়েছিল। ১৭৬টা গরু হারিয়ে আমরা দিশেহারা হয়ে পড়ি| কৃতজ্ঞতা প্রকাশ করে তারা বলেন,পুলিশের হস্তক্ষেপে গরুগুলো ফিরে পেলাম।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুূল হক বলেন, “পদ্মার চর এলাকা থেকে গরুগুলো পথ ভুলে দৌলতপুর সীমানায় ঢুকে পড়ে| মালিকদের মাধ্যমে খবর পেয়ে আমরা লালপুর ও দৌলতপুর থানা পুলিশের সহায়তায় গরুগুলো উদ্ধার করি। যাচাই-বাছাই শেষে ৬ জন মালিকের কাছে গরুগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930