IMG-LOGO

বুধবার, ১৩ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নসিমনের টায়ার বাস্ট হয়ে উল্টে পড়ে অল্পের জন্য বেচে যায় গরু- মহিষ,আহত হয় গরু ব্যাবসায়ীরানওগাঁয় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্যবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার‘গোপনে সৌদি আরবও ইরানে হামলা করেছিল’চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মোবাইল ফোন, ইয়াবা ও ট্যাবলেট জব্দরাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা‘৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা উত্তরাধিকার সূত্রে পেয়েছি’সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক হলেন মিলন হোসেনবাগমারাকে আধুনিক ও উন্নত জনপদ গড়তে উন্নয়ন কমিটি ঘোষণা এমপি ডাঃ বারীরবগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদানফুলবাড়ীতে রাস্তার পাশে অচেতন অবস্থায় ৫ জন ধানকাটা শ্রমিক উদ্ধারচূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্পবাঘায় গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা:ঈদের আগে সড়কে ঝরে গেল তাজা প্রাণগ্রামের কোন রাস্তা কাঁচা থাকবে না : এমপি চাঁদরাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নওগাঁয় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্যবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁয় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্যবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁয় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নওগাঁ জেলা প্রশাসন ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নওগাঁ জেলা শাখা এ মতবিনিময সভার আয়োজন করে। নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও ক্যাবের নওগাঁ জেলা সভাপতি আজাদুল ইসলাম আজাদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিতি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচলক রুবেল আহমেদ।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, নারী নেত্রী নাইস পারভীন, সাবেক অধ্যক্ষ ওয়ালিউল ইসলাম, ডাসকো ফাউন্ডেশনের কর্মকর্তা মাকসুদা খানম, এব্রাহীম খলিল, নারী উদ্যোক্তা নাসিবা নাইস প্রমুখ। বক্তারা বলেন, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে ভোজ্য তেল বিক্রি করছেন।

অসাধু ব্যবসায়ীদের এ কারসাজি থেকে ভোক্তাদের রক্ষার জন্য প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবী জানান বক্তারা। আমের মৌসুমে কেমিক্যাল দিয়ে কৃত্রিম ভাবে পাকানো আম যেন বাজারে বিক্রি করতে না পারে সে ব্যাপারেও নজরদারী বাড়ানোর দাবী জানানো হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম অসাধু ব্যাবসায়ী ও খাদ্যে ভেজাল প্রদানকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।

মতবিনিময় সভায় সরকারী কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, ভোক্তা প্রতিনিধি ,নারী নেত্রী, ক্ষুদ্র নৃগোষ্টির প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930