IMG-LOGO

শনিবার, ২৩ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ময়মনসিংহ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানজঙ্গলের ভেতর মিউমিউ করছিল বিড়াল ছানাটি…নির্বাচনী ব্যয়ের হিসাব দেয়নি ২৩টি দলচীনের কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৮, নিখোজ ৩৮ শ্রমিকদিনাজপুরে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহতনিয়ামতপুরে ঘাসফুল এনজিওর উদ্যাগে শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও অর্থ বিতরণগাজীপুরে রুট পারমিট বিহীন ভিক্টর ক্লাসিক বন্ধের দাবিতে মানববন্ধন‘আমার শতভাগ বিশ্বাস মেয়ে হত্যার বিচার পাবো’কান উৎসবে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া, বিমানবন্দরে যেভাবে ধরা দিলেনচাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যুরাসিক সহ দেশের সকল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীদেরজন্য ঈদ উপহারের চেক প্রদান করলেন প্রধানমন্ত্রী“বাঘাবাসীর যোগাযোগ ব্যবস্থায় ‘সি লাইনের’ নতুন দূরপাল্লার বাস ”নিয়ামতপুরে ২১ বোতল ‘স্কাফ’সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তাররাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত অ্যাডহক কমিটিকে অভিনন্দনতানোরে ড্রাম ট্রাক থেকে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> গাজীপুরে রুট পারমিট বিহীন ভিক্টর ক্লাসিক বন্ধের দাবিতে মানববন্ধন

গাজীপুরে রুট পারমিট বিহীন ভিক্টর ক্লাসিক বন্ধের দাবিতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, ​গাজীপুর : গাজীপুর মহানগরে রুট পারমিট (অনুমতি) ছাড়া অবৈধভাবে ‘ভিক্টর ক্লাসিক’ পরিবহনের বাস চলাচলের প্রতিবাদে এবং তা দ্রুত বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন গাজীপুর মহানগর সাধারণ বাস মালিকবৃন্দ।

শুক্রবার (২২ মে) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার সংলগ্ন বিআরটিএ ফ্লাইওভারের উপর এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে গাজীপুর মহানগরের বিভিন্ন রুটের শতশত বাস মালিক ও শ্রমিক নেতারা অংশ নেন। মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ভিক্টর ক্লাসিক পরিবহনের বাসগুলোর রুট পারমিট মূলত ঢাকার আশুলিয়া ও বাইমাইল এলাকা পর্যন্ত অনুমোদিত। কিন্তু বিআরটিএ ও প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে নিয়মনীতির তোয়াক্কা না করে এই বাসগুলো অবৈধভাবে গাজীপুর মহানগরেতে প্রবেশ করছে। কোনো অনুমোদন ছাড়া ভিক্টর ক্লাসিক গাজীপুরে চলায় স্থানীয় বৈধ পরিবহন মালিকরা চরম ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

যত্রতত্র গাড়ি পার্কিং এবং অতিরিক্ত বাসের চাপে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, যা সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে।

অবৈধভাবে চলা এই ভিক্টর ক্লাসিক পরিবহন গাজীপুর রুটে অবিলম্বে বন্ধ করতে হবে। প্রশাসন যদি দ্রুত এই রুট পারমিটবিহীন বাসের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তবে সাধারণ বাস মালিক ও শ্রমিকরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। মানববন্ধন শেষে পরিবহন মালিকরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ট্রাফিক বিভাগ এবং বিআরটিএ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news