IMG-LOGO

শনিবার, ১৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পূজা মন্ডপ পরিদর্শনে ভারতীয়সহকারী হাই কমিশনাররাজশাহী রেশম কারখানার উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে: ভূমিমন্ত্রী মিনুসিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে সুপার ফাইভ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভামহাদেবপুরে অটোবাইক শ্রমিক কল্যাণসোসাইটি’র অফিস উদ্বোধনসিরাজগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্রিফিং: মণ্ডপে আনসার-ভিডিপি ও ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স মোতায়েনচারঘাটে ৭ দিনের ব্যবধানে ৭ শিক্ষার্থীকে অপহরণেরচেষ্টা, চরম আতঙ্ক ও উদ্বিগ্ন অভিভাবক মহলনিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহতপ্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে মাদ্রাসামাঠ পরিদর্শন করলেন রাসিক প্রশাসকচাঁপাইনবাবগঞ্জে ৯২ টি ককটেল ও গান পাউডার সদৃশ পাউডার উদ্ধারবাগমারায় দুর্গাপূজা উপলক্ষে বিষ্ণু আরতি ফাউন্ডেশনের নতুন পোশাক বিতরণনিয়ামতপুরে জাতীয় আদিবাসী পরিষদের নবগঠিত উপজেলা কমিটির পরিচিত সভাগোদাগাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রশাসনের পক্ষপাতের প্রতিবাদে ১১ দলের বিক্ষোভ সমাবেশবাগমারায় পুজোর প্রস্তুতি সম্পন্ন ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসবচাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে হেরোইনসহ যুবক গ্রেপ্তারসিংড়ায় ৫টি বক অবমুক্ত করলো ইউএনও
Home >> টপ নিউজ >> বিশেষ নিউজ >> বাড়ছে পানি, ভাঙছে পাড়,ভিটে মাটি হারানো ভয়ে রাতকাটছে নদীর তীরবর্তী এলাকার হাজারো বসতির

বাড়ছে পানি, ভাঙছে পাড়,ভিটে মাটি হারানো ভয়ে রাতকাটছে নদীর তীরবর্তী এলাকার হাজারো বসতির

ধূমকেতু প্রতিবেদক,মিজানুর রহমান,চারঘাট : বাড়ছে পানি, ভাঙছে পাড়,ভিটে মাটি হারানো ভয়ে রাত কাটছে নদীর তীরবর্তী এলাকার হাজারো বসতির। দীর্ঘদিন ধরে এমন ভাঙ্গন নিয়ে চরম উৎকন্ঠা আর আতঙ্কা নিয়ে বসবাস করছেন রাজশাহীর চারঘাট উপজেলার পিরোজপুর, গৌড়শহরপুর এলাকার কয়েক হাজার মানুষ। তবে এবার প্রথম ভাঙ্গন কবলিত অসহায়দের পাশে দাড়িয়ে ভাঙ্গন প্রতিরোধে কার্য্যকর ব্যবস্থার জন্য মন্ত্রনালয়ে যোগাযোগ করে স্থায়ী ভাবে ভাঙ্গন প্রতিরোধ করার ঘোষনা দিয়েছেন রাজশাহী-৬(চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

তারই প্রচেষ্টায় রোববার বেলা ১২ টার দিকে ভাঙ্গন কবলিত পিরোজপুর এলাকায় ৫ হাজার জিও ব্যাগ ফেলে সাময়িক ভাব্ েভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা করায় স্বস্তি প্রকাশ করেছেন নদীর তীরে বসবাসকারীরা।

জানা যায়, বেশ কয়েক বছর ধরে চারঘাট উপজেলার পিরোজপুর, গৌড়শহরপুর ও রাওথা এলাকায় ধারাবাহিক ভাবে নদী ভাঙ্গন চলে আসছে। দিনের পর দিন বছরের পর বছর ধরে এভাবে নদী ভাঙ্গনের ফলে নদীর তীরে বসবাসকারী অনেকেই হারিয়েছেন জন্ম ভিটা জমি ও জীবন জীবিকার ফসলের মাঠ। কয়েক বছর ধরে ভাঙ্গন অব্যাহত থাকায় কয়েকটি গ্রামের ঠিকানা এখন নদী গর্ভে। নতুন ভাবে ভাঙ্গন চলায় যেটুকু বাড়ী ঘর অবসিষ্ট রয়েছে, এখন সেগুলোও নদী গর্ভে চলে যাওয়ার শঙ্কায় রয়েছন নদীর তীরে বসবাসকারীরা।

এমন ভয়াবহ ভাঙ্গনের খবর জানতে পেরে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করে সাময়িক ভাবে ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা গ্রহন করেছেন এ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলে জানান সংসদ সদস্যের আস্থাভাজন প্রতিনিধি হিসেবে পরিচিত চারঘাট উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল। রোববার সকালে ভাঙ্গন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলে ভাঙ্গন প্রতিরোধের সময় বিকুল স্থানীয় সাংবাদিকদের এমন কথা বলেন।

তিনি বলেন, সংসদ সদস্য আবু সাইদ চাঁদেও নির্বাচনী প্রতিশ্রুতিতে ভাঙ্গন প্রতিরোধে কার্য্যকর ব্যবস্থা নেয়া হবে বলে ঘোষনা দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় এমপি সাহেব পানি উন্নিয়ন বোর্ডের সঙ্গে যোগ কওে ভাঙ্গন কবলিত এলাকায় রোববার ৫ হাজার জিও ব্যাগ ফেলে প্রতিরোধে ব্যবস্থা করা হচ্ছে। আরো ব্যাগ লাগলেও ব্যবস্থা নেয়া হবে।

নদীর তীরে বসবাসকারী ফজলুর রহমান,আনিছুর রহমান,সোলেমান আলী, ইসলাম আলী, সুমন আলীসহ একাধিক ব্যাক্তি জানান, বছরের পর বছর ধরে পদ্মার ভয়াবহ ভাঙ্গনে অনেকেই আজ নিশ্ব। অনেকেই হারিয়েছেন মাথা গোজার ঠায়। হারিয়েছে কয়েক হাজার একর ফসলী জমি। হঠাৎ তরে আবারও ভাঙ্গন শুরু হয়েছে কয়েক মাস ধরেই। অসময়ে ভাঙ্গনে যে টুকু মাথা গোজার ঠায় অবশিষ্ট রয়েছে তাও হারানোর ভয়ে রাত কাটছে।

পানি উন্নয়ন বোর্ডেও উপসহকারী আবু রওশন মাসুদ বলেন, এখনই ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা না নেয়া হলে নদীর তীওে বসবাসকারী কারোরই বাড়ী ঘর হয়ত থাকবে না। এই আসনের এমপি সাহেবের নির্দেশক্রমেই জিও বাগ ফেলে সাময়িক ভাবে ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930