IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, ২ মাদক কারবারি গ্রেপ্তার

নিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, ২ মাদক কারবারি গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযানে ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা।

গ্রেপ্তার করা হয়েছে ২ মাদক কারবারিকে। রোববার (৭ জুন)দিবাগত রাত একটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত উপজেলার পাঁড়ইল ইউনিয়নের তুলারবাঐল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন উপজেলার পাঁড়ইল ইউনিয়নের তুলারবাঐল গ্রামের মোঃ এজামুলের ছেলে মো.হামেদুল (৩৫) ও একই গ্রামের মৃত আজিমউদ্দিনের ছেলে মো. রশিদ (৪০)।

সোমবার (৮জুন) দুপুরের দিকে নিয়ামতপুর থানা চত্বরে নওগাঁ পুলিশ সুপার তারিকুল ইসলাম সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, গত শনিবার উপজেলার পাঁড়ইল ইউনিয়নের তুলারবাঐল এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। চুরির সন্দেহে মো. হামেদুল নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে মাদক ব্যবসার জড়িত হওয়ার কথা স্বীকার করে। তাঁর বাড়িতে ১০ কেজি গাঁজা মজুদ আছে বলে পুলিশকে জানায়।

তাঁর দেয়া তথ্যের ভিত্তিতে আমার (পুলিশ সুপার) নির্দেশনায় নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে রাত একটায় তুলারবাঐল গ্রামে অভিযান চালায়। এসময় হামিদুলের মাটির বাড়ির দোতলায় বিক্রয়ের উদ্দেশ্য মজুদ করে রাখা ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা।

তিনি আরও জানান, নওগাঁ জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। মাদক প্রতিরোধে নওগাঁ জেলা পুলিশ আগামী দিনগুলিতে অভিযান আরো জোরদার করবে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম বলেন, আসামী মো. হামেদুল বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বাড়িতে ৯০ কেজি গাঁজা মজুদ করে রেখেছিল। হামেদুলের এ কাজের সঙ্গী ছিল মো. রশিদ। তাঁরা দুজন দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত। দুজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31