ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়ায় পানির সঙ্কট দূর করে সুপেয় পানির ব্যবস্থা করেছেন পৌর যুবদলের আহ্বায়ক ও সিংড়া পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী এডভোকেট নাজমুল হক।
নিজ অর্থায়নে সিংড়া বাসস্ট্যান্ড মসজিদের বিপরীত পাশে টিউবওয়েল স্থাপন করেন তিনি।
সোমবার বেলা ১১টায় টিউবওয়েল স্থাপনের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মো. মিলন হোসেন মাস্টার।
এসময় উপস্থিত ছিলেন- পৌর শ্রমিক দলের আহ্বায়ক ফরহাদ হোসেন ও যুবদলের নেতৃবৃন্দ।
পৌর যুবদলের আহ্বায়ক এডভোকেট নাজমুল হক বলেন, মানুষের সুপেয় নিরাপদ পানি নিশ্চিত করতে সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু মহোদয়ের নির্দেশনায় একটি টিউবওয়েল স্থাপন করেছি। পৌরবাসীর সেবায় সবসময় তাদের পাশে থাকতে চাই।



