ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ উপলক্ষে পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, জীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় অংশ নিতে যাওয়া সকল শিক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভকামনা। সুশৃঙ্খল, সুন্দর ও ইতিবাচক মানসিকতা নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব হবে।
তিনি অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে বলেন, পরীক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে এবং তাদের মানসিকভাবে সাহস ও উৎসাহ জোগাতে হবে। একই সঙ্গে তিনি পরীক্ষা চলাকালে সকলের সহযোগিতা কামনা করেন, যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়।
সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার পরীক্ষার্থীদের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।


