IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে প্রতিবেশীর বাড়িতে ছাগল যাওয়ারঅপরাধে পায়ের রগ কর্তন, মারপিটে আহত ৩

মহাদেবপুরে প্রতিবেশীর বাড়িতে ছাগল যাওয়ারঅপরাধে পায়ের রগ কর্তন, মারপিটে আহত ৩

ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে প্রতিবেশীর বাড়িতে একটি ছাগলের বাচ্চা যাওয়ার অপরাধে পায়ের রগ কর্তনের অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদ করায় প্রতিপক্ষের মারপিটে মহিলাসহ ৩ জন আহত।

এ ঘটনায় সোমবার বিকেলে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর ছোট ভাই মো. হারুন হোসেন। ঘটনাটি ঘটেছে গত রবিবার বিকেলে উপজেলার হাতুর ইউনিয়নের চকচকি দুর্গাপুর গ্রামে। আহতরা হলেন, চকচকি দুর্গাপুর গ্রামের মো. ভিকুতুল্লাহর ছেলে মো. ফারুক হোসেন, ফারুক হোসেনের স্ত্রী মোছা. ঋতু ও তার বাবা মো. ভিকুতুল্লাহ। অভিযোগ সূত্রে জানায়, রবিবার বিকালে ফারুক হোসেনের একটি ছাগলের বাচ্চা প্রতিবেশী মোস্তাকিনের বাড়িতে যায়। পূর্ব শত্রুতার জেরে মোস্তাকিম বটি দিয়ে ওই ছাগলের বাচ্চাটির পায়ের রগ সহ পায়ের গোড়ালির অংশ কেটে দেয়। ছাগলের বাচ্চাটির চিৎকারে ফারুকের স্ত্রী ঋতু এগিয়ে গেলে ছাগলের বাচ্চাটির পা থেকে রক্ত ঝরতে এবং পাশেই বটি হাতে মোস্তাকিমকে দাঁড়িয়ে থাকতে দেখে। তিনি সেখান থেকে বাড়ি ফিরে তার স্বামী ফারুককে বিষয়টি জানান। তৎক্ষণাৎ ফারুক তার স্ত্রীকে সাথে নিয়ে জিজ্ঞাসার জন্য আঃ গণির ছেলে মোস্তাকিমের খলিয়ানে গেলে মোস্তাকিম, মৃত আঃ রশিদের ছেলে দুলাল হোসেন, বেলাল হোসেনের ছেলে নুর আলম, মোস্তাকিমের বোন মুনি ও তার স্ত্রী শিমু দেশীয় অস্ত্র দিয়ে ফারুক ও তার স্ত্রীকে বেধড়ক মারপিট করে।

এ সময় তারা ফারুকের দাড়ি ছিঁড়ে নেয়। মারপিটে ফারুকের ডান হাত ভেঙে গেছে। এ সময় তাদেরকে উদ্ধারে এগিয়ে গেলে ফারুকের বাবা ভিকুতুল্লাহকেও মারপিট করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। গুরুতর আহত ফারুক ও তার স্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা জানান, এর মাত্র দু’দিন আগেও ওই পরিবারের একটি ছাগলের পা কেটে দেয়া হয় এবং বেশ কিছুদিন আগে এভাবেই একটি বাছুর ও ছাগলের পা কেটে দেয়া হয়েছিল।

এ ব্যাপারে মহাদেবপুর থানার ওসি মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31