IMG-LOGO

বুধবার, ৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় অবৈধ রিং জাল আগুনে পুড়িয়ে বিনষ্টপোরশার নিতপুর সীমান্তে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২গোমস্তাপুর সীমান্তে ২৩৬ বোতল ভারতীয় স্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দটেক মাস্টারমাইন্ড ২০২৬ : গবেষক নাহিদ আলমখামেনির মরদেহ শেষ শ্রদ্ধার জন্য ইরাকে পৌঁছেছেফ্রান্সকে নিয়ে বিতর্কিত পোস্ট, সমালোচনার মুখে অমিতাভ বচ্চনইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলাইউরোপীয় পার্লামেন্টে ফিফার সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবিচট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা বন্যার কারণে স্থগিতঅবিশ্বাস্য জয় আর্জেন্টিনাররাজশাহীতে বালুর দাম নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের উদ্যোগ, বর্ষায় ৭৫০ সিএফটি ট্রাকপ্রতি মূল্য ৫ হাজার টাকা নির্ধারণপ্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জুলাই অভ্যুত্থানে শহীদ জাহিদের মারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায়; রায় নিয়েও মাদ্রাসায় ঢুকতে পারছে না অধ্যক্ষপুঠিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ অনুষ্ঠান অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পোরশার নিতপুর সীমান্তে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২

পোরশার নিতপুর সীমান্তে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২

ধূমকেতু প্রতিবেদক,পোরশা : নওগাঁর পোরশা নিতপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই চোরাকারবারীকে আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) নিতপুর বিওপির সদস্যরা।

আটককৃতরা হলেন, উপজেলার নিতপুর মাস্টার পাড়া গ্রামের কালু শেখের ছেলে আব্দুস সালাম (৩৪) ও হানিফের ছেলে আনারুল ইসলাম(২৫)। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে নিতপুর দিয়াড়াপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ইঞ্জিন চালিত একটি নৌকা ও ৭ হাজার ৪৫০পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের আটক করা হয়। ১৬ ডি কোম্পানী নিতপুর ক্যাম্পের সুবেদার সেখ আব্দুল জব্বার জানান, মঙ্গলবার বিকাল আনুমানিক পৌনে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে নিতপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মাদ আলী এর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল নিতপুর বিওপির ১ কিলোমিটার দক্ষিণে সীমান্ত মেইন পিলার ২৩০/১০এস হতে ২০০গজ বাংলাদেশের অভ্যন্তরে নিতপুর দিয়াড়াপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি ইঞ্জিনচালিত নৌকা এবং ৭ হাজার ৪৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ওই দুই চোরাকারবারীকে হাতেনাতে আটক করা হয়। নৌকাসহ যাহার মুল্য আনুমানিক ১১ লক্ষ ৯৭ হাজার ৫০০ টাকা।

এসময় নিতপুর পুরাতন দিয়াড়াপাড়ার সেলিম (৪২), মোহাম্মদ আল আমিন (৩৫), রবিউল (৪০) ও নিতপুর মাস্টার পাড়ার নুরু (৩৫) নামে ৪ জন চোরাকারবারি পালিয়ে যায়। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম (পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ও পলাতকদের বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

উদ্ধারকৃত নৌকা ও মাদকদ্রব্যসহ আটককৃতদের পোরশা থানায় হস্তান্তর করা রয়েছে। তবে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গবাদিপশু ও মাদক পাচারসহ যেকোনো ধরনের চোরাচালান রোধে বিজিবির সর্বাত্মক ও কঠোর অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news