ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে সাদ্দাম হোসেন (৪২) নামের মানষিক ভারসাম্যহীন এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার বিকেলে সবার অগোচরে নিজ শয়ন ঘরের তীরের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।
সাদ্দাম হোসেন উপজেলার হাট চকগৌরী গোয়াল বাড়ি গ্রামের রমজান আলীর ছেলে। পরিবারের বরাত দিয়ে নওহাটা ফাঁড়ি ইনচার্জ মোস্তফা বলেন, সাদ্দাম হোসেন প্রায় ১০ বছর থেকে মানষিক রোগে ভুগছিলেন।
বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তারের পরামর্শে তার চিকিৎসা চলছিল। এরমধ্যে আজ বিকালের দিকে সকলের অগোচরে ঘরের তীরের সাথে গলায় ফাঁস আত্মহত্যা করে। খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মহাদেবপুর থানায় অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের বাবা রমজান আলীর কোন অভিযোগ না থাকায় এবং দীর্ঘদিন ধরে মানষিক ভারসাম্যহীন ছেলেটির লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। #


