ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর: মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে জলাবদ্ধতা নিরসনে খাড়ি পরিষ্কারের কাজ শুরু করেছেন সদর ইউপি চেয়ারম্যান মো. সাঈদ হাসান তরফদার শাকিল।
বসনা খাড়িতে দীর্ঘদিন ধরে জমে থাকা কচুরিপনা ও কয়েক দিনের অতি বৃষ্টির কারণে পানি প্রবাহে বাধাপ্রাপ্ত হওয়ায় জলাবদ্ধ হয়ে পড়ে কয়েক হাজার একর ফসলের মাঠ। এ সমস্যা নিরসনে গতকাল মঙ্গলবার সকালে সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বসনা খাড়ি হতে ফাজিলপুর খাড়ি পর্যন্ত কচুরিপানা বাঁশ ও গাছের ডাল পরিস্কার কাজের উদ্বোধন করেন সদর ইউনিয়ন পরিষদের চয়ারম্যান মো. সাঈদ হাসান তরফদার শাকিল।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের সদস্য, মোঃ শিহাব রায়হান, মোঃ মাসুদ রানাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। খাড়িটি পরিষ্কার করে পানি প্রবাহ নিরবিচ্ছিন্ন হলে জলাবদ্ধতা নিরসন হবে কয়েক হাজার একর জমি।


