IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার, হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধারদলের নাম ভাঙিয়ে ব্যবসা-চাঁদাবাজি- দখলদারিত্ব করলে দলে গ্রহণযোগ্যতা হারাবে: এমপি চাঁদচাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ ককটেল উদ্ধার, উদ্ধারের সময় একটি ককটেল বিস্ফোরণচারঘাটে বিপুল পরিমান ফেন্সিডিল ও ট্রাকসহ গ্রেফতার ২বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভাচাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভাকৃষকের নিরাপত্তায় উথরাইল বিলে নির্মিত হলো সেডসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে ডেঙ্গু সহ মশাবাহিত প্রতিরোধে সমন্বয় কমিটি’র সভাকুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভারাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানকারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতিররাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলনমহাদেবপুরে কাজী হামিদুল হকের পৈত্রিকসম্পত্তি দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বাঘায় নাশকতার চেষ্টায় বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

বাঘায় নাশকতার চেষ্টায় বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাতে,নাশকতার চেষ্টায় বাঘা উপজেলার আড়ানী পৌর বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা ছুড়ে মারার অভিযোগ উঠেছে । বিকট শব্দ শুনে বাজারের দোকানীসহ অন্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। এতে কার্যালয়ের আশপাশের দোকানগুলো ক্ষতির মুখে থেকে রক্ষা পায় । তবে আগুনে কার্যালয়ের ভেতরে থাকা টিভি, দলীয় প্রধানের ছবি সহ কিছু আসবাবপত্র পুড়ে ক্ষতি হয়েছে। এদিকে বিদ্যুৎ এর শর্ট সার্কিট নাকি পেট্রোল বোমা নিক্ষেপ, সেই বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে সংশ্লিষ্টরা।

শনিবার (১৮জুলাই) সকাল সাড়ে নয়টার ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন রাজশাহী -৬ (বাঘা -চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। তিনি বলেন, এলাকার শান্ত পরিবেশকে অশান্ত করার কোন সুযোগ দেয়া হবে না। এজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রকৃত বিষয়টি চিহ্নিত করে আইনের আওতায় নিবেন।

জানা যায়,শুক্রবার (১৭ জুলাই ) রাত সাড়ে ১০টার দিকে আড়ানী পৌর বাজারের বড়াল
নদের পূর্ব পাশের ব্রিজ সংলগ্ন আড়ানী পৌর বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এসময় অফিসের ভেতরের আসবাবপত্র পুড়লেও পাশের দোকানের কোন ক্ষতি হয়নি।

আড়ানী বাজার পাহারাদার বুলবুল হোসেন বলেন, ঘটনার সময় আমি ওই স্থানে ছিলাম না। পরে এসে দেখি বিএনপির অফিসের সামনে অনেক লোকজন জড়ো হয়ে আগুনে পোড়া জিনিসপত্র দেখছেন ।

আড়ানী তালতলা বাজারের ঝালমুড়ি বিক্রেতা আকতার হোসেন বলেন, রাত সাড়ে ১০ টার দিকে বড়াল ব্রিজের দিকে বিকট শব্দ শুনতে পায়। পরে সেখানে গিয়ে দেখি পৌর বিএনপি কার্যালয়ের ভেতরে আগুন জ্বলছে। পেট্রোলের মতো গন্ধ ও পান। রকি আহমেদ জিনারুল ইসলাম, জয়নাল আবেদীন, পলাশ হোসেনসহ অনেকেই আগুন দেখেন ও আগুন নিয়ন্ত্রণ করেন। তাদের ভাষ্য, আগুন দেখে কার্যালয়ের গিয়ে দরজার তালা ভাঙা দেখতে পান। এসময় তারাসহ অনেকেই ভেতরে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।

রাকি আহমেদ বলেন, তাৎক্ষণিক বাঘা থানার ওসি, বিদ্যুৎ অফিস, পৌর বিএনপির সভাপতিকে অবগত করি।
আড়ানী পৌর বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক বলেন, রাতেই খবর পেয়ে কার্যালয়ে গিয়ে দেখি,দুটি দরজার মধো একটি দরজা ও একটি জানালা খোলা। ভেতরে গিয়ে পেট্রোল এর গন্ধ পেয়েছেন। এতে তিনি সহ অনেকেই পেট্রোল বোমা নিক্ষেপ এর সন্দেহ করেছেন।

তিনি জানান, কার্যালয়ের ভেতরে টিভি, চেয়ার, টেবিল, বিএনপির দলীয় প্রধান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি পুড়া দেখতে পান। তাৎক্ষণিক ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করা যায়নি। এ বিষয়ে অভিযোগ করবেন বলে জানান।

বাঘা উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাত পৌনে ২টায় ঘটনাস্থলে গিয়ে দেখেন, যে আগুন ধরেছিল,তারা যাবার আগেই নিভিয়ে ফেলেছে।

আগুনে পুড়ে যাওয়া কিছু জিনিসপত্র দেখেছি। তবে তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পেট্রোল বোমা নিক্ষেপের বিষয়টি নাও হতে পারে। শর্টসার্কিট থেকে হতে পারে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, রাতে ঘটনাস্থল পরিদর্শন করে কিছু পোড়া আলামত সংগ্রহ করা হয়েছে। অফিসের ভিতরে পেট্রোল এর মতো বর্জপদার্থের গন্ধ পাওয়া গেছে। স্থানীয়দের তথ্য মতে,লোকজনকে ঘটনাস্থলে পৌঁছাতে দেখে ৩ জন লোক সটকে পড়েছে বলে জানিয়েছে। তবে অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হবে। ##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031