IMG-LOGO

সোমবার, ২০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৯ বছরের শিশুবিএনপি কৃষক শ্রমিক মেহনতি মানুষের দল, আমি তাদের সফরসঙ্গী হিসেবে থাকবো : এমপি চাঁদবাগমারায় প্রভাবশালীদের বিরুদ্ধে ভূমিহীনদের জমি দখল চেষ্টার অভিযোগশহীদ রাষ্ট্রপতি জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরের বিচার হবে সেনা আইনেনিয়ামতপুরে গরুবোঝাই ভটভটি উল্টে নিহত ১, আহত ৫মোহনপুরে জেলা প্রশাসকের পরিদর্শন ও মতবিনিময় সভারুয়েট ও খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির এমটিই বিভাগের মধ্যে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠিতমান্দায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রিক এনজিওকর্মী আটকরাজশাহী এডিটরস ফোরামের সঙ্গে আরএমপির মতবিনিময় সভাদিল্লির রাজপথে বিক্ষোভের দিন উত্তপ্ত লোকসভাককরোচ পার্টির কর্মসূচি ঘিরে রণক্ষেত্র দিল্লিরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯রাণীনগরে ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদানপিরিজপুর আলিম মাদ্রাসার পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশাকে সম্মাননা স্মারক প্রদান
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বিএনপি কৃষক শ্রমিক মেহনতি মানুষের দল, আমি তাদের সফরসঙ্গী হিসেবে থাকবো : এমপি চাঁদ

বিএনপি কৃষক শ্রমিক মেহনতি মানুষের দল, আমি তাদের সফরসঙ্গী হিসেবে থাকবো : এমপি চাঁদ

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজশাহীর বাঘায় শাহদৌলা সরকারি কলেজে জাতীয় সংসদের সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে সংবর্ধনা এবং স্নাতক (সম্মান) শ্রেণির কোর্স সমাপনী উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার, (২০ জুলাই ২০২৬) সকাল ১১ টায় কলেজ প্রাঙ্গণে জমকালো আয়োজনে এই অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আন্দোলন সংগ্রামকে ভয় পায় না। বিএনপি কৃষক শ্রমিক মেহনতি মানুষের দল। আমি তাদের সফরসঙ্গী হিসেবে থাকবো।”

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সমালোচনা করে তিনি বলেন, “আমরা শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলাম। পরে ছাত্র জনতার আন্দোলন থামাতে হুকুম দিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারা হয়েছে। তাতেও তার শেষ রক্ষা হয়নি। তাকে সহ তার দলের অধিকাংশ নেতাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী দল শেখ হাসিনার পা ধরে সালাম করে মাত্র ৩টা সিট পেয়েছিল। আর বিএনপি দেশের মানুষের কল্যাণে আন্দোলন সংগ্রাম করে এখনো টিকে আছে।”

এমপি চাঁদ বলেন, “বেকারত্ব একটা অভিশাপ। ভালোভাবে লেখাপড়া করে বেকারত্ব দূর করতে হবে। বিএনপি সরকারের আমলে চাকরির জন্য কোন টাকা-পয়সা খরচ করতে হবে না। মেধার জোরে চাকরি হবে।”

তিনি দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই কলেজে লেখাপড়া করতে আসা শিক্ষার্থীদের জন্য ছাত্রাবাস করে দেওয়া, জলাবদ্ধতা নিরসনে খেলার মাঠ সংস্কার এবং দূরের শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালুর আশ্বাস দেন।

প্রভাষক আব্দুল হানিফের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতি কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বিদায়ী ও বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “নৈতিকতা ও জ্ঞানের দীপ্ত আলো ছড়িয়ে কলেজের সুনাম রক্ষা করবে বলে আশা করছি।” তিনি কলেজে একটি বহুতল ভবন নির্মাণের দাবি জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষার্থী মুরসালিন ইসলাম মিশন ও মেহেদী হাসান। পরে এমপি আবু সাইদ চাঁদের রাজনৈতিক ও কর্মময় জীবনের উপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে ,উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, সাবেক সভাপতি সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ,বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন ও সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা বিএনপির সদস্য মুখলেছুর রহমান মুকুল, সুরুজ্জামান সুরুজ, আমজাদ খান,যুবদল নেতা সালেহ আহমদ সালাম, শফিকুল ইসলাম শফিক,জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকারসহ কলেজের শিক্ষক- শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930