ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি।বক্তব্য রাখেন,ওসি নুরে আলম, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, জামালউদ্দিন,গোলাম কিবরিয়া হাবিব, একেএম মাসুম, সামিউল আলম শ্যামল,আনসার ভিডিপি কর্মকর্তা ফরহাদ আলম চৌধুরী, রহনপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহতাবউদ্দিন, শিক্ষক হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক নাহিদ ইসলামসহঅন্যরা।সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতিসহ জ্বালানি তেল ও সার বিতরনে সুষ্ঠু ব্যবস্থাপনা বজায় রাখতে সকলের সহায়তা কামনা করা হয়।


