ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদী থেকে ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার হাতুড় ইউপির মহিষবাথান এলাকার আত্রাই নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে নদীতে একটি অজ্ঞাত পুরুষের মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে বেশ কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। নদীতে ভাসতে থাকায় মৃতদেহের চেহারা অনেকটাই বিকৃত হয়ে গেছে। মহাদেবপুর থানার ওসি মো. ওমর ফারুক সত্যতা নিশ্চিত করে বলেন, ইতিমধ্যেই মৃতদেহের পরিচয় শনাক্ত হয়েছে।
ওই ব্যক্তি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দিনাজপুর জেলার বালুঘাট থানার উত্তর চক ভবানী গ্রামের জীবন সরকারের ছেলে পবিত্র সরকার (৪০)। মৃতদেহটি হস্তান্তর এর আইনগত পক্রিয়া চলমান রয়েছে।#


