IMG-LOGO

মঙ্গলবার, ১১ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে কারিতাসের জলবায়ু অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিতশূন্য থেকে শিখরে: এক অদম্য তরুণের ঘুরে দাঁড়ানোর গল্পমান্দায় পাউবোর নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগআত্রাইয়ের গ্রামে গ্রামে শোকের মাতমপাথালিয়ার ২০১ গম্বুজ মসজিদ: স্থাপত্য ও পর্যটনের অনন্য আকর্ষণচাঁপাইনবাবগঞ্জে সরকারি রাস্তা দখল করে অবৈধ স্থাপনা, উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর মানববন্ধনসিটি কর্পোরেশন সমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণউপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আলোচনা সভা অনুষ্ঠিতবৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন বাউয়েটেরসৌদিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে ভয়েস মেসেজে বাবা-মাকে শেষ আকুতি দুই ভাইয়ের দোয়া করবেন, আর দেখা হবে নাতানোরে ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে ইউএনও অফিস ঘেরাও করে বিক্ষোভচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যামহাদেবপুরে আত্রাই নদী থেকে ভারতীয় নাগরিকের লাশ উদ্ধারএসএসসিতে উপজেলা সেরা এনামের স্বপ্ন সফটওয়্যার প্রকৌশলী হওয়াএসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদেররাসিক প্রশাসক রিটনের শুভেচ্ছারাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান
Home >> টপ নিউজ >> রাজশাহী >> শূন্য থেকে শিখরে: এক অদম্য তরুণের ঘুরে দাঁড়ানোর গল্প

শূন্য থেকে শিখরে: এক অদম্য তরুণের ঘুরে দাঁড়ানোর গল্প

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর তরুণ প্রযুক্তি গবেষকদের মধ্যে আলোচিত নাম মো. নাহিদ আলম। বর্তমানে তিনি পরিবারসহ রাজশাহীতে বসবাস করছেন।

প্রযুক্তির প্রতি তাঁর আগ্রহ স্কুলজীবন থেকেই। ২০১২ সালে প্রায় দুই হাজার শিক্ষার্থীর সঙ্গে প্রতিযোগিতা করে চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের মেধাতালিকায় জায়গা করে নেন। অষ্টম শ্রেণি থেকেই অ্যান্ড্রয়েড কাস্টম রম ও সফটওয়্যার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতেন।

তবে, তাঁর ভবিষ্যৎ নিয়ে পরিবারের পরিকল্পনা ছিল ভিন্ন। মা চেয়েছিলেন চিকিৎসক, বাবা চেয়েছিলেন সরকারি চাকরিজীবী হবেন। ২০১৮ সালে মাধ্যমিকের পর পুলিশ বাহিনীতে চাকরির সুযোগ পেয়েও তা গ্রহণ করেননি। উচ্চমাধ্যমিকের পরিবর্তে পরিবারের সিদ্ধান্তের বিপরীতে প্রযুক্তিকে বেছে নিয়ে ভর্তি হন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে। পরে কম্পিউটার প্রযুক্তিতে অত্যন্ত কৃতিত্বের সাথে (সর্বমোট সিজিপিএ ৩.৭১) ডিপ্লোমা সম্পন্ন করেন।

করোনাকালে ব্যবহারকারী ইন্টারফেস ও অভিজ্ঞতা নকশা শেখার পাশাপাশি মুক্তপেশায় যুক্ত হন। পরবর্তী সময়ে গুগলের সঙ্গে চুক্তিভিত্তিকভাবে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাসংশ্লিষ্ট কাজে যুক্ত হওয়ার অভিজ্ঞতাও তাঁর কর্মজীবনে যোগ হয়। তবে ২০২৫ সালের ১২ অক্টোবর গুগলের চুক্তিবদ্ধ চাকরি থেকে বেরিয়ে এসে গবেষণায় পুরোপুরি মনোযোগ দেন তিনি।

উচ্চশিক্ষার জন্য ঢাকার উত্তরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট অস্থিরতায় রাজশাহীতে ফেরেন। পরে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণার ধারাবাহিকতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিজ্ঞান উৎসবে একটি প্রকল্প নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্বও অর্জন করেন তিনি।

ব্যক্তিগত জীবনের কঠিন সময় ও আর্থিক সংকটের মধ্যেই ‘ড্রি বিজ’ নিয়ে বিশ্বরেকর্ড স্বীকৃতির প্রচেষ্টা চালান তিনি। তবে সংশ্লিষ্ট ধারণার স্বত্ব নিয়ে জটিলতায় সেই প্রচেষ্টা প্রত্যাশিত সাফল্য পায়নি।

এরপর আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান কোর৪২-এ দূরবর্তীভাবে কাজের সুযোগ পান তিনি। একই সময়ে আইন ও প্রযুক্তির সমন্বয়ে গড়ে তোলেন ‘লেক্সগ্লোবাল বিডি’। প্রকল্পটির প্রাথমিক ধারণায় তাঁর সাবেক জীবনসঙ্গী ও আইন বিভাগের শিক্ষার্থী মেহেরাবীন রিয়ার একটি বুদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে জানা যায়।

বর্তমানে লেক্সগ্লোবাল বিডিসহ বিভিন্ন প্রযুক্তি উদ্যোগ নিয়ে কাজ করছেন তিনি। পাশাপাশি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে প্রযুক্তি ও গবেষণাসংশ্লিষ্ট কার্যক্রমে তাঁর সম্পৃক্ততার কথাও জানা গেছে।

পারিবারিক মতপার্থক্য, ব্যর্থতা ও ব্যক্তিগত বিপর্যয় পেরিয়ে বারবার ঘুরে দাঁড়ানোর এই যাত্রাই নাহিদ আলমের গল্পকে করেছে ব্যতিক্রমী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031