ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর কোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল আয়োজন করা হয়।
মঙ্গবার (১লা সেপ্টেম্বর) রাত ৯টাই রাজপাড়া থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুরাদ পারভেজ পিন্টুর বিশেষ উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বিশেষ মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয়। একইসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলার কোকো ক্রীয়া সংস্থার যুগ্ন আহবায়ক জামাল উদ্দিন, কাসিয়াডাঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ২ আকবর আলী,সহ-সভাপতি মোঃ সাকলাইন হোসেন,সহ-সভাপতি আব্দুস সালাম,সাবেক যুগ্ন আহ্বায়ক সামিউল ইসলাম কারিম,মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামাল পারভেজ লিটন, ২ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মঞ্জুল কাদের স্বপন,,৪ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন টুনু, বিএনপি নেতা সালাম, কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস জিন্নাহ, যুগ্ন আহবায়ক শাফায়েত আহমেদ শাহী, ছাত্রনেতা শুভ,২ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা দুলাল,যুবনেতা মনির,সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।



