ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল সদর ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটি কর্তৃক দেশব্যাপী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হবে ।
সমাবেশে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি বেগম রোমানা মাহমুদ এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিভাগের
সহ-সাংগাঠনিক সম্পাদক ও মাননীয় জাতীয় সংসদ সদস্য-৬৫, সিরাজগঞ্জ-০৫ আমিরুল ইসলাম খান আলীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. এম. এ মুহিত ( এমপি), সিরাজগঞ্জ ৬২- ( কাজিপুর) ০১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ সেলিম রেজা, রায়গঞ্জ ০ ৩ মাননীয় জাতীর সংসদ সদস্য-৬৪, ভিপি আয়নুল হক, সিরাজগঞ্জ ০৪ আকবর আলী সাবেক সংসদ সদস্য- ৬৬ জেলা পরিষদ, সিরাজগঞ্জ প্রশাসক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক ভিপি শামীম খান, ও সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট । এছাড়াও আরও বক্তব্যরাখবেন জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
২৬ সেপ্টেম্বর ২০২৬শনিবার, সময়: বিকাল ৩.০০ টা স্থান: ইসলামিয়া সরকারী কলেজ মাঠ।সিরাজগঞ্জ জেলা বিএনপি ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটি।



