IMG-LOGO

বৃহস্পতিবার, ১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নবীন শিক্ষকদের বরণে মুখর সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস‘চরিত্র ছোট-বড় বিষয় নয়, বিশ্বাসযোগ্য করে তোলাই গুরুত্বপূর্ণ’সিরাজগঞ্জ আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভারাজশাহী মহানগরীতে নির্মাণাধীন তিনটিফ্লাইওভার পরিদর্শন করলেন রাসিক প্রশাসকচাঁপাইনবাবগঞ্জে জমি কিনে বিপাকে পুলিশ সদস্যের পরিবার, ‘মিথ্যা মামলার আসামিনিয়ামতপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিতফেনীতে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীগোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন: দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনার আহ্বানমহাদেবপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষের‌্যালী ও আলোচনা সভাকুষ্টিয়ার মিরপুরে বাসচাপায় নারীসহ দুইজন নিহতপদত্যাগ করলেন সংরক্ষিত নারী আসনের এমপি মিষ্টিউচ্ছ্বাসের মহাসড়ক: জনতার ভালোবাসায় সিক্ত হয়ে ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ, তদন্তে ৬ সদস্যের কমিটিরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভুটভুটি উল্টে বাবা-ছেলেসহ দুজন নিহত, আহত ৭
Home >> টপ নিউজ >> বিনোদন >> ‘চরিত্র ছোট-বড় বিষয় নয়, বিশ্বাসযোগ্য করে তোলাই গুরুত্বপূর্ণ’

‘চরিত্র ছোট-বড় বিষয় নয়, বিশ্বাসযোগ্য করে তোলাই গুরুত্বপূর্ণ’

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ক্যামেরার সামনে দাঁড়ালে অভিনেত্রী ও মডেল সুনেরাহ বিনতে কামাল এক রকম, ক্যামেরার বাইরে আরেক রকম। অভিনয়ের চরিত্রে কখনও তিনি সংসারী নারী, কখনও রহস্যময় কোনো চরিত্র, আবার কখনও নিজের স্বাভাবিক উপস্থিতিতে হয়ে ওঠেন আলাদা। চলতি বছরটা যেন সেই দুই সুনেরাহকে পাশাপাশি দেখার সুযোগ করে দিয়েছে। অভিনয়, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, নাটকের সাফল্য আর নতুন কাজ–সব মিলিয়ে সময়টা বেশ ব্যস্ত কেটেছে এই অভিনেত্রীর।

সুনেরাহর চলতি বছরের অন্যতম বড় অধ্যায় নিঃসন্দেহে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে উৎসবটির প্রতিযোগিতামূলক অরিজোন্তি বিভাগে জায়গা করে নেয়। সিনেমাটিতে সুনেরাহ অভিনয় করেছেন একটি বিশেষ চরিত্রে।

ভেনিসে গিয়ে শুধু সিনেমার প্রদর্শনী নয়, বাংলাদেশের প্রতিনিধিত্ব করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে তাঁর কাছে। নিজের পোশাক ও সাজসজ্জায় তুলে ধরেছেন দেশীয় উপাদান।

সুনেরাহ বলেন, ‘ভেনিসের আন্তজার্তিক উৎসবে অংশ নেওয়া ছিল আমার আত্মবিশ্বাস বাড়ানোরও একটি অভিজ্ঞতা। বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতা, অভিনেতা, সমালোচক ও চলচ্চিত্রকর্মীদের সঙ্গে পরিচয়ের সুযোগ পেয়েছি। কেউ অভিনয়ের প্রশংসা করেছেন, কেউ জানতে চেয়েছেন বাংলাদেশের সিনেমা সম্পর্কে। এমন অভিজ্ঞতা অভিনয়জীবনে নতুন দরজা খুলে দিতে পারে–এমন সম্ভাবনাও তৈরি হয়েছে।’

বড় আন্তর্জাতিক উৎসবের পাশাপাশি দেশের ছোটপর্দাতেও চলতি বছর সুনেরাহর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ নাটকে ‘সায়রা’ চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন তিনি। ইরফান সাজ্জাদের বিপরীতে ফাহাদের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ।

নাটকটির প্রতিটি পর্বই ইউটিউবে দর্শকের ব্যাপক সাড়া পেয়েছে। একেকটি পর্ব এক কোটির বেশি ভিউ অতিক্রম করেছে। প্রথম পর্ব পেরিয়েছে তিন কোটিরও বেশি ভিউয়ের মাইলফলক। সংখ্যাগুলো শুধু জনপ্রিয়তার হিসাব নয়, দর্শকের সঙ্গে সুনেরাহর অভিনয়ের সংযোগটাও স্পষ্ট করে।

চলচ্চিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী এর আগেও প্রমাণ করেছেন, চরিত্রের পরিসর ছোট-বড় নয়, সেটিকে কতটা বিশ্বাসযোগ্য করে তোলা যায় সেটিই গুরুত্বপূর্ণ। ‘সায়রা’ চরিত্রেও সেই মনোযোগ দেখা গেছে।

‘ঝরা বকুল’ নাটকে গোলাম ফরিদা ছন্দার মেয়ের চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছিলেন সুনেরাহ।

নতুন নাটকটির নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে ময়মনসিংহের বিভিন্ন লোকেশনে এর শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। এবারও ছন্দা ও সুনেরাহকে মা-মেয়ের চরিত্রে দেখা যাবে। অভিনেত্রী সুনেরাহকে যতটা দেখা যায় পর্দায়, তার বাইরের মানুষটিও কম বৈচিত্র্যময় নয়। ফ্যাশন ও লাইফস্টাইলের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। মডেলিং দিয়ে শুরু করে স্টাইলিং ও মার্কেটিংয়ের কাজও করেছেন। পোশাকের ক্ষেত্রে নিজের পছন্দকে গুরুত্ব দেন, আবার দেশীয় ডিজাইন নিয়েও সচেতন।

ভেনিসে তাঁর অভিজ্ঞতা হয়তো নতুন করে মনে করিয়ে দিয়েছে–একজন শিল্পীর পরিচয় কেবল দেশের সীমানায় আটকে থাকে না। দেশে ‘এটা আমাদেরই গল্প’-এর মতো নাটকের দর্শকপ্রিয়তা দেখিয়েছে, তাঁর অভিনয়ের জায়গাটিও এখন আরও বিস্তৃত।

ফ্রেমের ভেতরে সুনেরাহ তাই কখনও সায়রা, কখনও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর অন্যরকম চরিত্র। ফ্রেমের বাইরে তিনি নিজের মতো করে পথ খুঁজতে থাকা একজন অভিনেত্রী। এই দুই সুনেরাহর মাঝের দূরত্বটা হয়তো তাঁর অভিনয়যাত্রার সবচেয়ে আকর্ষণীয় গল্প।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930