IMG-LOGO

শনিবার, ১৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এমপি চাঁদের প্রচেষ্টায় ছাড়া পেলেন ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জনতানোরে সিনজেনটা কোম্পানির দোকানে চুরি নিয়ে রহস্য, অধিকতর তদন্তের দাবিচাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি ও ফয়সাল মাহমুদ সম্পাদক নির্বাচিতগোদাগাড়ীতে পদ্মার ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে ইউএনও ইসরাত জাহানরাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণতেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠক, আটক ২৩পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ১৫রাণীনগরে সড়কে গণহারে ছিনতাই ॥ মারধরে ৪জন পথচারী আহতফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদ ধসের ঘটনাস্থল পরিদর্শনে এমপিপলাশবাড়ীতে উৎসবমুখর পরিবেশে দৈনিক যুগের আলোর ৩৫তম বর্ষে পদার্পণকুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল ভাংচুর, চিকিৎসক আহতদুর্গাপুরে ‘ঢলন’ প্রথায় ঠকছে কৃষকগোমস্তাপুরে মৎস্য বিভাগের পোনামাছ অবমুক্তকরনআমার নয়নের তারা২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু
Home >> টপ নিউজ >> বিনোদন >> সিরাজগঞ্জে শুরু হয়েছে ৮ দিন ব্যাপী নাট্যলোকের কর্মশালা

সিরাজগঞ্জে শুরু হয়েছে ৮ দিন ব্যাপী নাট্যলোকের কর্মশালা

ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : নাট্যচর্চার মাধ্যমে গড়ে উঠুক মানবিক সমাজ’- এ প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে অন্যতম গ্রুপ থিয়েটার নাট্যলোক এর ৮ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯ টা থেকে শুরু হওয়া কর্মশালা এস এস রোডে নাট্য লোক সভাপতি মমিন বাবুর বাড়িতে নাট্যলোক স্টুডিও থিয়েটারে এই কর্মশালাটি ১৬ সেপ্টেম্বর উদ্বোধন অনুষ্ঠিত হয়। ১৭ সেপ্টেম্বর দ্বিতীয় দিনে প্রাণবন্ত কর্মশালায় প্রশিক্ষণ দিচ্ছেন- বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য ও নাট্যলোকের কর্ণধার বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব মমিন বাবু। নাট্যভিনেতা, নাট্য নির্দেশক মমিন বাবু বলেন, নিয়মিত নাট্ক প্রদর্শনী শুরুর লক্ষ্যে নাট্যকর্মীর সংখ্যা বাড়ানো জরুরি। আর এ লক্ষ্যেকে সামনে রেখেই এই কর্মশালার আয়োজন। এই কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র ছাত্রীগণ অংশগ্রহণ করছেন। এতে সংস্কৃতি ও নাট্যকর্মী কর্মশালায় অংশ নিচ্ছেন।

কর্মশালাতে থাকছে অভিনয়, মঞ্চ পরিকল্পনা, আলোক পরিকল্পনা, আবহ সংগীত, রূপসজ্জা ও মঞ্চ ব্যবস্থাপনা। একটি নাটক সুষ্ঠু ও সঠিকভাবে মঞ্চায়নের জন্য যা যা দরকার সবই শিখানো হচ্ছে। কর্মশালায় অংশ নেয়া আসমাউল শাফায়াত স্বপ্ন – ৮ ম শ্রেণিএক শিক্ষার্থী বলেন, আমি নতুন নতুন অনেক কিছু জানতে পেরেছি। আগে আমার থিয়েটার নিয়ে কোনো ধারনা ছিল না, ৮ দিনের কর্মশালায় অভিনয়ের প্রাথমিক ধারনা পেয়েছি।কর্মশালায় অংশ শিক্ষার্থী -অনার্স ২য় বর্ষের প্রিতি কর্মকার বলেন, থিয়েটার সম্পর্কে আমার ধারণা ছিল শূন্যের কোঠায়।

৮ দিনের কর্মশালায় আমি অনেক কিছু শিখতে পারবো থিয়েটার এবং সংস্কৃতি চর্চার প্রতি আমার নতুন করে আগ্রহ তৈরি হয়েছে এই কর্মশালার মাধ্যমে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031