IMG-LOGO

বৃহস্পতিবার, ১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিতফেনীতে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীগোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন: দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনার আহ্বানমহাদেবপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষের‌্যালী ও আলোচনা সভাকুষ্টিয়ার মিরপুরে বাসচাপায় নারীসহ দুইজন নিহতপদত্যাগ করলেন সংরক্ষিত নারী আসনের এমপি মিষ্টিউচ্ছ্বাসের মহাসড়ক: জনতার ভালোবাসায় সিক্ত হয়ে ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ, তদন্তে ৬ সদস্যের কমিটিরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভুটভুটি উল্টে বাবা-ছেলেসহ দুজন নিহত, আহত ৭তানোরে ৪ বছরের শিশু কে ধর্ষণের চেষ্টা, ৩জনের নামে থানায় অভিযোগমাদকবিরোধী অভিযানে ১০ হাজার টাকা নেওয়ার অভিযোগ, আরও ৪০ হাজারের শপথপ্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটকভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিলসম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা
Home >> জাতীয় >> লিড নিউজ >> ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : ফেনীতে নদী খনন ও বাঁধ সংস্কারে দেড় হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে পরশুরাম উপজেলার খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন’ প্রকল্পের ফলক উন্মোচন করেন সরকারপ্রধান।

ফলক উন্মোচনের পর সেখানে বৃক্ষরোপণ করেন তারেক রহমান। এরপর খালখনন কর্মসূচি উদ্বোধন করেন তিনি।

প্রতিবছর উজানের পাহাড়ি ঢল ও বন্যার পানিতে ফেনীর মুহুরী নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় এ এলাকার ঘর-বাড়ি, ফসলি জমি, রাস্তা-ঘাট ও বিভিন্ন স্থাপনা। দীর্ঘদিনের এ দুর্ভোগ থেকে ফেনীবাসীকে রক্ষায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

গত ১৬ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ের প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, প্রকল্পের আওতায় প্রায় ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, প্রায় ৬৮ কিলোমিটার বাঁধ সংস্কার এবং নদীতীর সংরক্ষণ ও সেচ অবকাঠামো সংস্কারের কাজ করা হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদী লাগোয়া এলাকায় বন্যা ও ভাঙনের ক্ষয়ক্ষতি কমবে বলে জানান তারা।

ঢাকা থেকে সড়কপথে অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ফেনী-১ আসনের বিএনপির সংসদ সদস্য রফিকুল আলম মজনু।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ভিপি জয়নাল আবদিন, ফেনী-৩ আসনের এমপি, পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পানিসম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, গৃহায়ন মন্ত্রী জাকারিয়া তাহের, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, সংসদ সদস্য রেহানা আক্তার রানুসহ জেলার নেতারা।

একদিনের সফরে নানাবাড়ির জেলা ফেনীতে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার কর্মসূচির মধ্যে রয়েছে—ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি, ফুলগাজী জেলা পরিষদ ডাক বাংলোর ছাদে বসানো সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন এবং বিকাল সাড়ে ৩টায় ফুলগাজী সরকারি পাইলট স্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ধর্মীয় নেতাদের সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগদান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930