IMG-LOGO

রবিবার, ৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে স্ত্রীর বিরুদ্ধে কৌশলেজমি লিখে নেয়ার অভিযোগমহাদেবপুরে ঘটনার ২৫ দিন পর স্বর্ণ ব্যবসায়ী অলিপ দত্তহত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন আসামী গ্রেফতারসিংড়ায় চেয়ারম্যান প্রার্থী রঞ্জুর নির্বাচনী গণসংযোগনন্দীগ্রামে গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ইউনুস ও সাধারণ সম্পাদক শামীমশহীদ জিয়া ছিলেন বাংলাদেশের আপোষহীন জনপ্রিয় নেতা: ভূমিমন্ত্রীপুঠিয়ায় ২০০ লিটারের অধিক চোলাই মদ ধ্বংসগোমস্তাপুরে কৃষকদলের বর্ধিত সভাখোকশাবাড়ী নতুন পশুর হাট বসানোর লক্ষ্যে ইউনিয়নবাসীর বিরাট মতবিনিময় সভামাদক-বাল্যবিয়ে প্রতিরোধে ইমাম-মোয়াজ্জিনদের ভূমিকা চান এমপি ফজলে হুদা বাবুলরাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভাপুঠিয়ায় ইজিবাইক মালিক সমিতির কমিটি গঠনপিস স্কুল অ্যান্ড কলেজ রাজশাহীর বার্ষিক শিক্ষা, সংস্কৃতি ও নৈতিকতা উৎসবসিরাজগঞ্জ জেলা প্রশাসকের পাবলিক লাইব্রেরী পরিদর্শন ও মতবিনিময় সভাতারাগঞ্জের আলমপুরে পুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুসিরাজগঞ্জ জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে স্ত্রীর বিরুদ্ধে কৌশলেজমি লিখে নেয়ার অভিযোগ

মহাদেবপুরে স্ত্রীর বিরুদ্ধে কৌশলেজমি লিখে নেয়ার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে কৌশলে জমি লিখে নিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ায় স্ত্রীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন স্বামী।

অভিযোগ সূত্র জানা গেছে, উপজেলার কুশুমশহর গ্রামের মৃত কায়েম উদ্দীনের ছেলে মোঃ নুরুল ইসলাম (৭০) এর ১ম স্ত্রী মারা যাওয়ায় প্রায় ১৫ বছর পূর্বে পত্নীতলা উপজেলার চাপড়া জামগ্রামের মৃত কমির উদ্দীনের কন্যা মোছাঃ নার্গিস বেগমকে (৫৮) বিয়ে করেন। বিয়ের পর থেকেই স্ত্রী নার্গিস অন্যত্র অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়লে বিষয়টি জানতে পেরে তার স্বামী তাকে বাঁধা দিলে প্রায়ই তাকে প্রাণে মেরে ফেলার হুমকি-ধামকি প্রদান করতেন।

এর এক পর্যায়ে কৌশলে স্বামী মোঃ নুরুল ইসলামের কাছ থেকে সাড়ে ২৩ শতক জমি লিখে নেন এবং বাড়িতে রাখা নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা ও দেড় ভরি ওজনের স্বর্ণলংকার নিয়ে পালিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর স্ত্রীকে না পেয়ে স্ত্রীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন বৃদ্ধ নুরুল ইসলাম।
এ বিষয়ে মহাদেবপুর থানার ওসি মোঃ ওমর ফারুক জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930