ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-এর ৬ষ্ঠ কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটি (কিউএসি) সভা মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।
সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মানোন্নয়ন, একাডেমিক কার্যক্রমের মান নিশ্চিতকরণ, অভ্যন্তরীণ গুণগত মান নিশ্চয়তা কার্যক্রম জোরদার এবং উচ্চশিক্ষার মান উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে গুণগত মান বজায় রাখা এবং প্রাতিষ্ঠানিক উৎকর্ষ অর্জনের বিভিন্ন দিক গুরুত্ব পায়।
সভাপতির বক্তব্যে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার গুরুত্ব তুলে ধরেন। তিনি উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে নিয়মিত মূল্যায়ন, কার্যকর পরিকল্পনা এবং ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে অংশগ্রহণকারীদের সঙ্গে উপাচার্যের ফটোসেশন অনুষ্ঠিত হয়।
এসময় সভায় উপস্থিত ছিলেন ইউজিসি মনোনীত সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রফেসর ডক্টর মোঃ মনিমুল হক, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল দেওয়ান মোঃ লিয়াকত আলী (অবঃ), সায়েন্স এন্ড হিউম্যানিটিস ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন ও আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, রসায়ন বিভাগের প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম, ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক ও আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক মোঃ হামিদুর রহমান এবং কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



