ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের আয়োজনে সাধারণ জ্ঞান ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১টায় উপজেলার ডাহিয়া ইউনিয়নের একশিং তাড়াই দারুল উলুম ইসলামিয়া ক্বওমিয়া হাফেজিয়া মাদ্রাসায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিলফুল ফুজুল বাংলাদেশের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা, সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান সাদী, সিনিয়র সহ-সভাপতি মুফতি জাকারিয়া মাসউদ, মিডিয়া সম্পাদক আবু জাফর সিদ্দিকী, সদস্য কাওসার আহমেদ, মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল মান্নান কাসেমী, শিক্ষক ও কলামিস্ট আব্দুল আজিজ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সাদিকুল ইসলামসহ অনেকে।
ইসলামিক সাংস্কৃতিক চর্চা, ধর্মীয় মূল্যবোধের বিকাশ এবং শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ইসলামী জ্ঞান, নৈতিকতা ও সাংস্কৃতিক চর্চার আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।


