ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্তৃক বিভিন্ন নারী উদ্যোক্তদের স্থানীয় পর্যায়ে নারী উদ্যোক্তাদের উন্নয়ন, ব্যবসায়িক সুযোগ তৈরি এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানে ও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।
নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং সিরাজগঞ্জের অর্থনৈতিক বিকাশে এই ধরনের বিষয়গুলোর উপরে নারী উদ্যোক্তদেরকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সকালের দিকে পৌর শহরের এস. এস রোডস্থ সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সম্মেলন কক্ষে এ নারী উদ্যোক্তদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ সাইদুর রহমান বাচ্চু এঁর সভাপতিত্বে এসমশে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অমর কৃষ্ণ দাস এবং ভাইস প্রেসিডেন্ট লিটন সাহা সহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের সদস্যরা ও বিভিন্ন পর্যায়ে নারী উদ্যোক্তগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি তিনি বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, আত্মনির্ভরশীলতা এবং ব্যবসা সম্প্রসারণে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং উদ্যোক্তাদের বিভিন্ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।



