IMG-LOGO

শনিবার, ৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
৭ নভেম্বর‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’আজমানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরটেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযানতানোরে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টে ক্যাটেল ফার্মে আমেরিকান ব্রাহামা প্রজননের উদ্বোধনমহাদেবপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল শিক্ষার্থী নাসিমেরমহাদেবপুরে আদিবাসী যুব সমাজের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্টবাঘায় নকল ও ভেজাল সাপ্লিমেন্টের কারখানা, জব্দকৃত ২ কোটি টাকার পণ্য পুড়িয়ে ধ্বংসপরিবেশ রক্ষা ও পাখির নিরাপদ আবাস গড়তে বটগাছ রোপণ করে চলেছেন পরিবেশকর্মী মাহবুবুল ইসলাম পলাশসিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির উদ্যোগে বর্ধিত সভাধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেন-এনামুল হক এম.পিসিরাজগঞ্জে জমকালো আয়োজনে ‘দুবাই ডানিয়াল স্টার রেস্টুরেন্টের’উদ্বোধনমান্দায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের মারধরে নারীসহ আহত ৩ফুলবাড়ী আল আকসা মডেল মাদরাসায় মা সমাবেশ‘চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক’সোনামসজিদ স্থলবন্দরে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ অব্যাহত, আটকা ৫০০ ট্রাক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে আদিবাসী যুব সমাজের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট

মহাদেবপুরে আদিবাসী যুব সমাজের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট

ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : মহাদেবপুরের ঐতিহ্যবাহী গ্রাম জোয়ানপুর যুব সমাজের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

৬ নভেম্বর শুক্রবার বিকেলে উপজেলার জোয়ানপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ এবং বক্তব্য রাখেন ৪৮ নওগাঁ ৩ (মহাদেবপুর-বদলগাছি) আসনের সংসদ সদস্য ফজলে হুদা। টুর্নামেন্টে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে বদলগাছি উপজেলার গোবর চোপা আদিবাসী ফুটবল দল এবং নিয়ামতপুর উপজেলার দেউলিয়া আদিবাসী ফুটবল দল। খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা হলে, ট্রাইবেকারে নিয়ামতপুর উপজেলার দেউলী ফুটবল দলকে ৪ -৩ গোলে পরাজিত করে বদলগাছি উপজেলার গোবর চোপা ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এ ফাইনাল টুর্নামেন্ট পরিচালনা করেন মহাদেবপুরের বিশিষ্ট ফুটবলার আব্দুল বারেক। তাকে সহযোগিতা করেন আব্দুল্লাহিল কাফি এবং যতীন।

ধারা ভাষ্যে ছিলেন বরাবরের মতো জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের জ্যেষ্ঠ প্রভাষক ও বিশিষ্ট ধারাভাষ্যকার মনিরুজ্জামান মনির। আদিবাসীদের আয়োজনে এই ফুটবল টুর্নামেন্টে জৌলুস বাড়িয়েছিলেন জাতীয় সংসদ সদস্য ফজলে হুদার সফর সঙ্গী, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির অন্যতম সদস্য ও স্পোর্টস অর্গানাইজার অনূর্ধ্ব ১৫ নাজিম উদ্দিন আহমেদ। বিশিষ্ট ক্রীড়াবিদ ও যুবদল নেতা এস এম মাহফুজ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি নাজিম উদ্দিন আহমেদ উদ্যোক্তাদের প্রশংসা করে বলেন, বিপথগামী যুব সমাজকে রক্ষার একমাত্র পথই হলো খেলার মাঠে তাদের ফিরিয়ে আনা।

এ সময় অন্যদের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম, প্রতিষ্ঠাকালীন ছাত্রদল সভাপতি ও জাহাঙ্গীরপুর বালিকা বিদ্যালয় ও কলেজের সাবেক জ্যেষ্ঠ প্রভাষক মিরাজুল ইসলাম মিরাজ, এমপির প্রতিনিধি সুলতান মামুনুর রশিদ মামুন, এমপির রাজনৈতিক সচিব ও উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক এস এম হান্নান, ক্রীড়া সেক্রেটারি ও যুবদলের আহবায়ক মোজাফফর রহমান , ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাবলু, ছাত্রদলের সদস্য সচিব রিপন মাহমুদ, তাঁতি দলের সভাপতি সেকেন্দার আলী প্রমুখ।

উল্লেখ্য যে, এলাকায় এ সময় সাধারণ মানুষের কৃষি কাজ কম থাকায় দুপুরের পর থেকেই মাঠে প্রচুর দর্শক সমাগম ঘটেছিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31