ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ জেলা বিএনপি সম্মেলন প্রস্তুত কমিটির উদ্যোগে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালি) আসনের সাংসদ ও জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলীম এর সভাপতিত্বে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (০৬ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় পৌর শহরের পৌর ভাসানী মিলনায়তনে সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বর্ধিত সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ ইকবাল হাসান মাহমুদ টুকু।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ মোঃ সেলিম রেজা, সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ ভিপি আয়নুল হক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম আকবর আলী, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, আব্দুল কাদের, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, আবু সাঈদ সুইট সহ বিভিন্ন উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় সিরাজগঞ্জ জেলা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদের কমিটি গঠন সংক্রান্ত বিষয়ে মতবিনিময় আলোচনা করা হয়। এসময় মাননীয় মন্ত্রী দ্রুত সময়ের মধ্যে উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি গঠন করে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে নির্দেশ দেন।
এছাড়া আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রার্থীর পক্ষে সকলকে কাজ করার নির্দেশনা প্রদান করেন। কেউ দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মন্তব্য করেন।


