IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> শর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ

শর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ

ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (এমপি) নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি বলে দাবি করেছেন পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম-ওএন্ডএম) তোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তোজাম্মেল হক বলেন, আমাদের পল্লী বিদ্যুতের লাইন থেকে কোনো শর্টসার্কিট হয়নি। ঘটনার সময় লাইন অক্ষত ছিল। আমাদের অভিযোগ কেন্দ্রে ফোন আসার পরপরই বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। পরে দুজন লাইনম্যান ঘটনাস্থলে গিয়ে বৈদ্যুতিক তার ও মিটার উদ্ধার করেন। পরীক্ষা করে দেখা যায় সেগুলো অক্ষত ছিল।

তিনি আরও বলেন, আগুনে মিটারের বাইরের অংশ পুড়ে গেলেও ভেতরের সার্কিটে শর্টসার্কিটের কোনো চিহ্ন বা আলামত পাওয়া যায়নি। বাড়ির মেইন সুইচের কার্টিজ ফিউজগুলোও অক্ষত ছিল। বৈদ্যুতিক শর্টসার্কিট হলে সাধারণত ফিউজ কেটে যাওয়ার কথা। কিন্তু এখানে ফিউজগুলো অক্ষত পাওয়া গেছে। বাড়িতে স্বাভাবিক মানের ফিউজ ব্যবহার করা হয়েছিল, উচ্চ রেটিংয়ের কোনো ফিউজ ছিল না।

সবকিছু পর্যালোচনা করে অগ্নিকাণ্ডের কারণ হিসেবে বৈদ্যুতিক শর্টসার্কিটকে দায়ী করার মতো কোনো আলামত পাওয়া যায়নি বলে দাবি করেন পল্লী বিদ্যুতের এই কর্মকর্তা।

তবে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনের প্রকৃত কারণ এখনও উদ্ঘাটন হয়নি।

পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, ফায়ার সার্ভিস, বিজিবি, সিভিল প্রশাসন সহ বিভিন্ন সংস্থা অগ্নিকাণ্ডের কারণ নির্ণয়ে অনুসন্ধান চালাচ্ছে।

তদন্ত যখন চলছে ঠিক সেই মুহূর্তে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের এমন মন্তব্য ঘটনার তদন্তে নতুন মোড় আনতে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ঘটনাটি নিয়ে স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় রাজনৈতিক অঙ্গনেও চলছে নানা আলোচনা-সমালোচনা। নুসরাত তাবাসসুমের অভিযোগ, তার গ্রামের বাড়িতে পরিকল্পিতভাবে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় তিনি থানায় মামলা করেছেন।

এদিকে পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িতে পেট্রোল বোমা ব্যবহারের সুনির্দিষ্ট কোনো আলামত এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষার জন্য আদালতে পাঠানো হবে। পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ফায়ার সার্ভিস ও বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) সংশ্লিষ্ট সংস্থাগুলো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদুর রহমান বলেন,ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। সেগুলো আদালতে পাঠানো হবে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন বলেন, আগুন কীভাবে লেগেছে, সে বিষয়ে আমরা এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। ফায়ার সার্ভিস ও পুলিশের সিআইডিসহ কয়েকটি সংস্থা কাজ করছে। সবার যৌথ মতামতের ভিত্তিতে একটি সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে, ফায়ার সার্ভিসও ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন হতে পারে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

প্রসঙ্গত , বুধবার দিনগত রাত পৌনে ১২ টার দিকে গভীর রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকার বাগুয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাড়ির কয়েকটি কক্ষ পুড়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দৌলতপুর থানায় নিজে বাদী হয়ে মামলা করেন সংসদ সদস্য। মামলায় বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে তার মা-বাবাসহ পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31