IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভী

নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভী

ধূমকেতু নিউজ ডেস্ক : সদ্য কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের যেকোনো কর্মকাণ্ডই সম্পূর্ণ বেআইনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দলটি নতুন করে কোনো বেআইনি বা নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। আর এই অরাজকতা ও নৈরাজ্য ঠেকাতে প্রশাসনকে সার্বিক সহযোগিতার পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও মাঠে সতর্ক অবস্থানে থাকবেন।

রোববার (১৫ নভেম্বর) সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ তথ্য পাচার এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের গ্রেপ্তারের বিষয়ে রিজভীর দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, “সব ধরনের ষড়যন্ত্র ও চক্রান্তের বিষয়ে বর্তমান সরকার যথেষ্ট সতর্ক রয়েছে। চট্টগ্রামের ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজনৈতিক দল হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সব ধরনের সহায়তা করবে বিএনপি। কেউ যেন নতুন করে বেআইনি কর্মকাণ্ড, নৈরাজ্য বা সন্ত্রাসী কার্যকলাপ চালাতে না পারে, সে বিষয়ে সাধারণ জনগণের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও সজাগ রয়েছেন।”

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ফ্যাসিবাদী শক্তির পতন হলেও তারা থেমে নেই। দেশের ভেতরে ও বাইরে থেকে ইন্ধন পেয়ে তারা গোপনে নাশকতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। কোথাও বোমাবাজি ও ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে, কোথাও গাড়িতে আগুন দিচ্ছে। পোশাকশিল্পেও অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

শেখ হাসিনার অনুসারীরা বিভিন্নভাবে দেশ ও দেশের বাইরে থেকে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে দাবি করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, তাদের মালিকানাধীন কিছু পোশাক কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দেওয়া হচ্ছে। তবে এসব পরিস্থিতি প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে সামাল দিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা কোনোভাবেই সফল হবে না বলেও মন্তব্য করেন রিজভী।

শ্রদ্ধা নিবেদনকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর আলমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31