IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলীমহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণআমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩

শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরি করতে গিয়ে বিস্ফোরণে টমাস (৩৫) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। নিহত এবং আহতরা সবাই নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চৌকা মাঠ সংলগ্ন মশিউর রহমানের একটি ঘাসের জমিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহত টমাস শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর লম্বা টোলা গ্রামের মোর্তজার ছেলে এবং নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী।

স্থানীয় ও প্রাথমিক সূত্রে জানা যায়, টমাসসহ অজ্ঞাতনামা আরও অন্তত তিনজন মিলে ওই ঘাসের জমিতে ককটেল তৈরি করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই টমাসের মৃত্যু হয়। বিস্ফোরণে বাকি আহতরা তাকে ফেলে রেখেই আত্নগোপনে চলে যায়। তবে চিকিৎসার জন্য তাদের কোথায় নেওয়া হয়েছে সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে বিষয়টি জানাজানের পর স্থানীয়দের অনেকেই ঘটনাস্থলে ভীড় করতে দেখা যায়। পুলিশ ছাড়াও এসআর বি এবং বিজিবি সদস্যদেরও ঘটনাস্থলে অবস্থান নিতে দেখা যায়।

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে তার নেতৃত্ব পুরিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান করছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, ঘটনাস্থল থেকে ককটেলের আলামতগুলো এবং বিস্ফোরকগুলোর তালিকা প্রস্তুত করে জব্দ করা হচ্ছে। আহতরা পলাতক থাকলেও তাদের ধরতে অভিযান চলছে।

নিহত ব্যাক্তির মরদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ