IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলীমহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণআমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানগাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> গোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান

গোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান

ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার হোসেনপুর এলাকায় গোখাদ্য গমের ভূষির কারখানা মেসার্স খন্দকার ট্রেডার্সে অভিযান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর ২০২৬) দুপুরের দিকে অভিযানে নেতৃত্ব প্রদান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: সোহেল শেখ।অভিযানে মেসার্স খন্দকার ট্রেডার্সের কারখানায় প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স, প্রাণিসম্পদ ও বিএসটিআইয়ের প্রযোজ্য নিবন্ধন/অনুমোদন, গমের ভূষির ক্রয় ও বিক্রয় রসিদ সংরক্ষণ, পণ্যের প্রকৃত ওজন ও বিক্রয়মূল্য, পণ্যে ভেজাল বা অপদ্রব্য মেশানো হচ্ছে কি না, পচা, ছত্রাকযুক্ত বা ব্যবহারের অনুপযোগী পণ্য বিক্রি হচ্ছে কি না, পণ্যের উৎস, উৎপাদনকারী ও সরবরাহকারীর তথ্য এবং ভোক্তাকে নির্ধারিত মান ও পরিমাণ অনুযায়ী পণ্য সরবরাহ করা হচ্ছে কি না যাচাই করা হয়।

গোখাদ্য গমের ভূষি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া অবৈধভাবে উৎপাদন ও বাজারজাতকরণ এবং মোড়কে লেবেল ব্যবহার না করা-সহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক মো: আব্দুল মালেক খন্দকারকে ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা আরোপ করা হয়। জরিমানার পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও বিএসটিআই এর আইন ও বিধি-বিধান অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে। অপরদিকে বাজারে ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য, মজুদ ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের অভিযান ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ