IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ওবায়দুল কাদের বলেন ‘তুই আমার পদ খাইবি’

ওবায়দুল কাদের বলেন ‘তুই আমার পদ খাইবি’

ধূমকেতু নিউজ ডেস্ক : সংবর্ধনা অনুষ্ঠানে যোগ না দেওয়ায় বড় ভাই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ওপর চটেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। তিনি বলেন, পদ টিকাতে ওবায়দুল কাদের অপশক্তির কাছে আত্মসমর্পণ করেছেন।

তিনি ওবায়দুল কাদেরের সঙ্গে টেলিফোন আলাপের বরাত দিতে বলেন, ওবায়দুল কাদের আমাকে বলেন– তুই আমার পদ খাবি নাকি?

কাদের মির্জা বুধবার সন্ধ্যায় বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে কোম্পানীগঞ্জ নাগরিক সমাজ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্য দেওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত তিনি বক্তব্য দেননি।

এ কারণে তার প্রতি তীব্র ক্ষোভ ঝেড়ে ছোটভাই নবনির্বাচিত মেয়র বলেন, ‘ভার্চুয়াল প্রোগ্রাম দিয়ে যারা আসেননি, তারা অপরাজনীতির কাছে মাথা নত করেছেন। অপরাজনীতির কাছে আত্মসমর্পণকে ঘৃণা করি।’

ভারাক্রান্ত মন নিয়ে আবদুল কাদের মির্জা বলেন, অপরাজনীতির কাছে মাথানতকারীরা আমার ভোটারদের অভিনন্দন পর্যন্ত জানাননি। যে দলের (আওয়ামী লীগ) জন্য সারাজীবন ত্যাগ স্বীকার করেছি, তারাও খবর নেননি।

তিনি সংসদ সদস্য একরাম চৌধুরীর সমালোচনা করে বলেন, আমরা একরাম চৌধুরীর মতো নয় যে, নিজের সন্তানের হাতে অস্ত্র তুলে দেব। যেদিন আমার সন্তান অস্ত্র হাতে নেবে, সেদিন যেন আমার মৃত্যু হয়। তিনি একরাম চৌধুরীর ছেলেকে উদ্দেশ্য করে বলেন, তোমার বাবা আমার ছোট, তুমি আমার ছেলের মতো। তোমার বাবার মুখের কথা– তুমি বিদেশ থেকে উচ্চশিক্ষিত, চেহারাও ভালো, তুমি তোমার অস্ত্র ফেলে দিয়ে শান্তির রাজনীতিতে এসো। কথা দিলাম আমরা তোমাকে সহযোগিতা করব।

তিনি একরাম চৌধুরীর স্ত্রী কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান শিউলী একরামের সমালোচনা করে বলেন, পরপুরুষের সঙ্গে যে নারী মদের আড্ডায় বসে, সেই ছবি আবার ফেসবুকে ভাইরাল হয়, সে কখনও ভালো হতে পারে না। একরাম চৌধুরী টেলিভিশন লাইভে বলেছে– আমি নাকি অসুস্থ, আমার নাকি চিকিৎসার প্রয়োজন। আমি বলব– আমার নয়, তার (একরাম চৌধুরী) চিকিৎসার প্রয়োজন।

আবদুল কাদের মির্জা সেতুমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, মাননীয় মন্ত্রী বলেছিলেন– ঘরে ঘরে চাকরি দেবেন। আমার ছেলেমেয়েদের সেই চাকরি কই? তিনি বলেন, অন্তত কোম্পানীগঞ্জ উপজেলায় ৫০০ ও কবিরহাট উপজেলায় ৫০০ ছেলেমেয়ের চাকরি যদি না হয়, জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলব। গ্যাস দেবেন বলেছেন, কোন ষড়যন্ত্রে গ্যাস আসেনি তা জানি।

একরাম চৌধুরী আমার গ্যাসফিল্ডের নামটা পর্যন্ত নিয়ে গেছে। গ্যাস পাওয়া গেছে কোম্পানীগঞ্জের শাহজাদপুরে; আর নাম দেওয়া হয়েছে কবিরহাটের সুন্দলপুরে। এসব বললে তিনি (ওবায়দুল কাদের) নাকি অসুস্থ, অসুস্থ হলে অপশক্তির কাছে মাথানত করেন কীভাবে? মন্ত্রীর (ওবায়দুল কাদের) কাছে লোকজন কোনো অভিযোগ নিয়ে যেতে পারে না উল্লেখ করে কাদের মির্জা বলেন, একরাম চৌধুরীর চামচারা সবসময় মন্ত্রীকে ঘিরে রাখে।

কাদের মির্জা আরও বলেন, বহিষ্কারের হুমকি দিচ্ছেন? বহিষ্কার করবেন, বহিষ্কার করলেও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর জয়গান ও শেখ হাসিনার উন্নয়নের কথা বলব। গ্রেফতার করবেন? ১৯৮২ সাল থেকে জেল খেটে আসছি। এখন যারা ষড়যন্ত্র করেন, তখন তো তারা মায়ের পেটে ছিলেন।

আবদুল কাদের মির্জা প্রশ্ন রেখে বলেন, ওবায়দুল কাদের সাহেব, আপনি কীভাবে স্যারেন্ডার করলেন, কীভাবে আত্মসমর্থন করলেন? আমার আব্বা কি রাজাকার ছিল? ওবায়দুল কাদের সাহেব আপনার আব্বা মোশারফ হোসেন রাজাকার নয়, তিনি বসুরহাট হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন। আর যারা আমার পরিবারকে নিয়ে রাজাকার বলছেন, তাদের সঙ্গে আত্মসমর্পণ করছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাবউদ্দিনের সভাপতিত্বে ও মহিলা আওয়ামী লীগের নেত্রী ফরিদা ইয়াছমিন মুক্তা এবং নাজমা বেগম শিপার সঞ্চালনায় বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, সহসভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, বামনী কলেজের অধ্যক্ষ রাহবার হোসেন, মেয়রের সহধর্মিণী আক্তার জাহান বকুল, বিশিষ্ট কলামিস্ট রফিকুল ইসলাম চৌধুরী, আমেরিকা প্রবাসী রমেশ চন্দ্র সেন, সেলিম চৌধুরী ভিপি বাবুল, বিশিষ্ট শিল্পপতি গোলাম শরীফ চৌধুরী পিপুল, বসুরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন, সাবেক ছাত্রনেতা জহিরুল ইসলাম তানভীর, নোয়াখালী জেলা ছাত্রলীগের সহসভাপতি তাশিক মির্জা কাদের প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31