IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> দম্পতির ২৫ বছরের সুখের সংসার ভাঙতে কাজীর কাণ্ড!

দম্পতির ২৫ বছরের সুখের সংসার ভাঙতে কাজীর কাণ্ড!

ধূমকেতু নিউজ ডেস্ক : পূর্ব শত্রুতার জেরে এক গৃহবধূর স্বাক্ষর জাল করে তার স্বামীকে তালাক দেওয়ার অভিযোগ উঠেছে এক সাব-কাজীর বিরুদ্ধে।

সম্প্রতি রংপুরের পীরগঞ্জের ভেণ্ডাবাড়ী ইউনিয়নের জোতবাজ গ্রামে এমন ঘটনা ঘটেছে।

অভিযুক্ত কাজী মোশারফ হোসেন ওই গ্রামের সাব-কাজী। ভেণ্ডাবাড়ী ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার (কাজী) নুরুল ইসলাম তাকে সাব-কাজী হিসেবে নিয়োগ দিয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভেণ্ডাবাড়ী ইউনিয়নের জোতবাজ গ্রামের মোকছেদ আলী প্রায় ২৫ বছর আগে একই ইউনিয়নের মহেশপুর গ্রামের নার্গিস বেগমকে বিয়ে করেন। তাদের সংসারে তিন ছেলে, এর মধ্যে এক ছেলে বিদেশে থাকেন।

ওই সাব-কাজীর সঙ্গে মোকছেদ-নার্গিস দম্পতির শত্রুতা ছিল। এ সুযোগে গত ১৯ জানুয়ারি মোশারফ হোসেন নার্গিসের স্বাক্ষর জালিয়াতি করে তার স্বামী মোকছেদের জন্য একটি তালাকনামা তৈরি করেন।

৭ ফেব্রুয়ারি গ্রামপুলিশ রমজান আলীর মাধ্যমে তালাকনামাটি মোকছেদ আলীকে দেওয়া হয়। এ সময় ওই দম্পতি বাড়িতেই ছিলেন।

ঘটনাটি জানাজানি হলে গ্রামবাসী উত্তেজিত হয়ে নার্গিসকে গ্রাম থেকে বের করে দিলে তিনি তার বাবার বাড়ি মহেশপুরে চলে যান।

এ বিষয়ে নার্গিস বেগম বলেন, প্রায় ২৫ বছর ধরে সুখে-শান্তিতে সংসার করছি। তিনজন ছেলেও আছে আমাদের। এক ছেলে বিদেশে থাকে। অথচ কাজী আমার স্বাক্ষর জাল করে আমার স্বামীকে তালাক দেখিয়েছে। আমি তো তালাক দিইনি।

স্বামী মোকছেদ আলী বলেন, ‌‌‌আমরা একসঙ্গেই আছি। অথচ তালাকনামা দেওয়া হলো। কাজী মোশারফের সঙ্গে আমার শত্রুতা আছে।

এ বিষয়ে জানতে সাব-কাজী মোশারফ হোসেনকে একাধিকবার ফোন করা হলে তিনি কেটে দেন।

ভেণ্ডাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, পরিবারটি কাজীর কুকর্মের শিকার। ইউনিয়নের কাজী নুরুল ইসলামের উচিত ছিল, বিষয়টি খতিয়ে দেখার। তিনি কোনোভাবেই এই দায় এড়াতে পারেন না।

২/১ দিনের মধ্যে সামাজিকভাবে তারা বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করবেন বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31