IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’
Home >> টপ নিউজ >> প্রবাস >> আইনজীবী দম্পতিকে কুপিয়ে হত্যা, ভিডিও ধারণে ব্যস্ত মানুষ

আইনজীবী দম্পতিকে কুপিয়ে হত্যা, ভিডিও ধারণে ব্যস্ত মানুষ

ধূমকেতু নিউজ ডেস্ক : ব্যস্ত সড়কে গাড়ি থেকে নামিয়ে আইনজীবী দম্পতিকে কুপিয়ে হত্যা করেছে দুই হামলাকারী। একের পর ছুরিকাঘাত করা হচ্ছে স্বামীকে। তিনি মাটিতে লুটিয়ে পড়েছেন। শরীর থেকে বের হচ্ছে রক্ত। অন্যদিকে গাড়ির দরজায় ঝুলছে স্ত্রীর দেহ। আর এই খুনের দৃশ্য ভিডিও করেছেন সেখানে থাকা কয়েকজন ব্যক্তি। ভারতের তেলেঙ্গনার মন্থনি ও পেড্ডাপল্লী শহরের মাঝে সড়কে এমন খুনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর নড়েচড়ে বসে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে। তবে ঘটনার মূলহোতাকে খোঁজা হচ্ছে।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, স্বামী গট্টু ভমন রাও এবং স্ত্রী পিভি নগামণি। দু’জনেই তেলেঙ্গনা হাইকোর্টের আইনজীবী। তাদের জনসম্মুখে কুপিয়ে হত্যা করা হলেও এগিয়ে আসেননি কেউ। কারণ সবাই ব্যস্ত ছিলেন ঘটনাটি ভিডিও রেকর্ড করতে।

ভিডিওতে দেখা গেছে, ব্যস্ত সড়কে হঠাৎই উল্টোদিক দিয়ে আইনজীবী স্বামী-স্ত্রীর গাড়ির সামনে এসে দাঁড়ায় কালো রঙের একটি গাড়ি। সেখান থেকে দুইজন ব্যক্তি বেরিয়ে টেনে হিঁচড়ে নামায় স্বামী-স্ত্রীকে ৷ তারপর ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপাতে থাকে তাদের। কয়েক সেকেন্ডের মধ্যে সবার চোখের সামনে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যান হামলাকারীরা।

একটি ভিডিওতে দেখা গেছে, হামলাকারী বারবার বুকে ছুরিকাঘাত করছে গট্টু ভমনের। গাড়ির ঠিক পাশে একটি বাস কিছুক্ষণের জন্য গতি নিয়ন্ত্রণ করে, হর্ন বাজাতে থাকে। এছাড়াও পাশে থাকা এক যুবক বাইক থামিয়ে দেখতে থাকেন গোটা ঘটনা। এরপর সকলেই সরে যান এলাকা থেকে।

অন্য একটি ভিডিওতে দেখা গেছে, মারাত্মকভাবে জখম হন স্ত্রী নগামণি, গাড়ির দুই সিটের মাঝে আটকে রয়েছেন। আরও একটি ভিডিও সামনে এসেছে, যাতে দেখা গেছে, ভামন রাও রাস্তায় পড়ে, রক্ত চারিদিকে গড়িয়ে যাচ্ছে। এর মধ্যেও তিনি কথা বলার চেষ্টা করছেন। নিজের পরিচয় জানাচ্ছেন এবং একই সঙ্গে যে তার বুকে ছুরিকাঘাত করেছেন তার নামও উল্লেখ করছেন। হামলাকারীর নাম কুন্তি শ্রীনিবাস, তেলেঙ্গনা রাষ্ট্র সমিতির সদস্য বলে জানা গেছে।

খবরে বলা হয়েছে, আইনজীবী দম্পতির আগে থেকেই হামলার আশঙ্কা করেছেন। এরপরই হামলাকারীদের হাতে তাদের প্রাণ দিতে হল তাদের। এদিকে প্রকাশ্যে এমন হামলার ঘটনায় রাজ্যের আইনজীবীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। পাশাপাশি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বার কাউন্সিল। সংস্থাটির পক্ষ থেকে অভিযুক্তের দ্রুত শাস্তি নিশ্চত করার দাবি করা হয়েছে।

সূত্র: জি নিউজ ও নিউজ এইট্টিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31