IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> প্রবাস >> দুই বছর পর স্কুলে কাশ্মীরের শিক্ষার্থীরা

দুই বছর পর স্কুলে কাশ্মীরের শিক্ষার্থীরা

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রায় দুই বছর পর ভারত শাসিত কাশ্মীরে স্কুল খুলে দেয়া হয়েছে বলে জানা গেছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

কেন্দ্র শাসিত কাশ্মীরে করোনাভাইরাস সংক্রমণ ক্রমশ হ্রাস পাওয়ায় স্কুল খোলার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অনবরত লকডাউনের কারণে স্কুল বন্ধ থাকার পর কর্তৃপক্ষ দুই বছর পর কাশ্মীরের স্কুল খুলে দিল। ২০১৯ সালে কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের পর স্কুল বন্ধ করা হয়। এরপর ২০২০ সালের মার্চে করোনাভাইরাস মহামারির কারণে ফের স্কুল বন্ধ করা হয়। ভারত শাসিত কাশ্মীরে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকে ১ লাখ ২৫ হাজার মানুষ করোনা সংক্রমিত হয় এবং ১ হাজার ৯৫০ জনের মৃত্যু হয়। বর্তমানে অঞ্চলটিতে সক্রিয় করোনা রোগী রয়েছে ৯০০ এর নিচে।

কাশ্মীরের শিক্ষার্থীরা দীর্ঘ দিন বাড়িতে থেকে বিরক্ত হয়ে যাচ্ছিল। স্কুল খোলার অপেক্ষায় ছিল তারা।

আলিনা ওয়াশিম নামে দশম শ্রেণির এক ছাত্রী বলেন, দীর্ঘদিন যাবত আমরা বন্ধু এবং স্কুল থেকে দূরে ছিলাম। এটা আমাদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলেছে। আমরা কারও সঙ্গে কথা না বলতে পারার কারণে হাতাশায় ভুগতাম। স্কুল বন্ধ থাকায় পড়ালেখায়ও প্রভাব পড়েছে বলে জানান তিনি।

তবে কাশ্মীরের ছেলে-মেয়েদের স্কুলে ফেরা কিছুটা অপরিচিত জায়গায় ফেরার মতো। কারণ, শিক্ষার্থী মনের মতো চলাচল করতে পারছে না কিংবা বন্ধুদের জড়িয়ে ধরতেও পারছে না।

কাশ্মীরের শ্রীনগর লিটল অ্যাঞ্জেল স্কুলে দেখা যায়, বড় ক্লাসের শিক্ষার্থীরা প্রবেশ পথে শরীরের তাপমাত্রা পরীক্ষার জন্য লাইনে দাঁড়িয়েছেন। তাদেরকে মাস্ক পরিধানরত এবং নিরাপদ দূরত্ব বজায় থাকতে দেখা যায়।

স্কুল খোলার বিষয়ে কেউ কোনো আপত্তি জানায়নি। শিক্ষক এবং স্কুলের বন্ধুদের সঙ্গে স্বশরীরে দেখা করতে পেরে শিক্ষার্থীরা বরং স্বস্তি বোধ করছে।

শুধুমাত্র যেসব শিক্ষার্থীর বাবা-মা অনাপত্তি পত্রে স্বাক্ষর করেছে তারাই স্কুলে ফিরেছে। শারীরিক উপস্থিতিতে ক্লাস চালু হওয়ার কারণে কোনো স্বাস্থ্য ইস্যু আসলে যেন কর্তৃপক্ষের দোষ না হয় এ কারণে কর্তৃপক্ষ এমন পদ্ধতি গ্রহণ করেছে।

সৈয়দ সায়েদীন রিজভী নামে এক ছাত্র বলেন, স্কুল খুলেছে তার জন্য আমরা খুশি। কিন্তু আমরা সংক্রমণবাহী হতে চাই না। আমাদের এবং শিক্ষকদের পরিবার আছে। থার্মাল স্ক্যানার, সামাজিক দূরত বজায় রাখা এবং ২০ মিনিট পর পর হাত ধোঁয়ার মত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে ক্লাস করতে হচ্ছে। এসময় তিনি জানান, যদিও তাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তবুও অনলাইন ক্লাসের থেকে স্বশরীরে ক্লাস অনেক ভালো। অনলাইন ক্লাসের কারণে তাদের চোখে সমস্যা এবং মাথা ব্যথা হয়ে যাচ্ছিল বলে মন্তব্য করেন তিনি।

গত বছরের সেপ্টেম্বর থেকে ভারতে করোনাভাইরাস সংক্রমণ কমতে শুরু করে। কিন্তু গত কয়েক সপ্তাহে দেশের কয়েকটি রাজ্যে ফের করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। ভারতে ১ কোটি ১০ লাখের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে। আক্রান্তের দিক দিয়ে ভারতের অবস্থান বিশ্বের সর্বাধিক সংক্রমণের শিকার যুক্তরাষ্ট্রের পর সর্বোচ্চ। ভারতে করোনায় ১ লাখ ৫৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31